• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৩৭ নং ওয়ার্ড সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন হাজী শাকিল জয়

লম্বা মানুষ আছর আলীর চিকিৎসার দায়িত্ব নিলেন ডাঃ বিদ্যুৎ চন্দ্র দেবনাথ

grambarta / ৩৯৬ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের গোপালপুরে সবচেয়ে লম্বা মানুষ আছর আলীর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক (সার্জারি বিভাগ) ডাঃ বিদ্যুৎ চন্দ্র দেবনাথ। গনমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখে শনিবার সন্ধ্যায় গোপালপুর চরপাড়ায় আছর আলীর বাড়িতে ছুটে যান ডাঃ বিদ্যুৎ চন্দ্র দেবনাথ। এসময় তিনি আছর আলীর পূর্ন চিকিৎসার দায়িত্ব নেয়ার আগ্রহ প্রকাশ করার পাশাপাশি আর্থিক সহায়তা প্রদান করেন। এমন মানবিক সংবাদ প্রকাশ করায় গনমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানান তিনি। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জিএম ফারুক, গোপালপুর বন্ধু সংগঠন ১৯৯০ এর কামাল, মূসা, দিদারসহ অনেকেই তার সাথে ছিলেন। উল্লেখ্য, দিনমজুর আছর আলী (৫৬) বর্তমানে তার উচ্চতা ৭ ফুট ৫ ইঞ্চি। তিনি স্থানীয় বাজারে কুলির কাজ করতেন। বর্তমানে উচ্চতার কারণে কর্মঅক্ষম হয়ে মানবেতর জীবনযাপন করছেন। উচ্চতার কারণে পা কিছুটা বেঁকে যাওয়ায় লাঠির ওপর ভর করে কুঁজো হয়ে হাঁটতে হয়। আছর আলী বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজের চিকিৎসক জানিয়েছেন, মাথায় ব্রেন টিউমার হয়েছে, এ ছাড়াও কাঁধ, পিঠ, মাজা ও পায়ের হাড় বেড়েছে। শারীরিক প্রতিবন্ধকতার কারণে বিয়েও করেননি। একমাত্র বৃদ্ধা মা তার সেবাযত্ন করেন। চিকিৎসা করার জন্য অনেক টাকা দরকার। তার পায়ের মাপের জুতা ও রেডিমেট গায়ের জামা কখনো কিনতে পারেননি। জুতাসহ জামাকাপড় বেশি দামে বানিয়ে পরতে হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর