• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

শিবগঞ্জে জমি বিরোধে প্রতিপক্ষের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

grambarta / ১৮৫ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহতের ঘটনায় থানায় অভিযোগ করায় হুমকির শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ নিয়ে প্রতিকার চেয়ে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। লিখিত বক্তব্যে বাইরুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে গত ১৯ ডিসেম্বর সকালে পূর্বপরিকল্পিত ভাবে প্রতিপক্ষ আকবর আলী, মিজানুর রহমান, কামরুজ্জামান ও আব্দুস সালামসহ ১০-১২ জন দেশীয় ধারালো অস্ত্র-সস্ত্র নিয়ে আমাদের বাড়ির সামনে এসে আমাদের ওপর হামলা করেন। এ সময় আমার চাচাতো ভাই মনিরুল ইসলাম আমাদের উদ্ধার করতে আসলে তাকেও পিটিয়ে আহত করে। পরে আমরা চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই। এ ঘটনায় আমার চাচাতো ভাই মনিরুল ইসলাম বাদি হয়ে শিবগঞ্জ থানায় অভিযোগ দিলেও পুলিশ কোন পদক্ষেপ গ্রহণ করেনি বরং প্রতিপক্ষে দেয়া একটি অভিযোগের প্রেক্ষিতে আমাদের হয়রানি করছে। এ সময় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক পিয়ারুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, সোমবার সন্ধ্যায় এজাহারের কপি হাতে পেয়েছি। শিগগির তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর