• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

দামুড়হুদার রত্নগর্ভা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. হামিদুরের মায়ের ইন্তেকাল

grambarta / ৫৩১ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও কৃষি মন্ত্রণালযের এপিএ এক্মপার্ট পুলের সদস্য এবং ঢাকাস্থ দর্শনা পরিবারের উপদেষ্টা ড. হামিদুর রহমানের রত্নগর্ভা ‘মা’ আম্বিয়া খাতুন বুধবার বিকাল ৪ টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।( ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি ২০২২ সালে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক রত্নগর্ভার সম্মানে ভূষিত হয়েছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর জ্যেষ্ঠ পুত্র লুৎফর রহমানও একজন কৃষিবিদ ছিলেন এবং তিন মেয়ে জোবেদা খাতুন, আকলিমা খাতুন ও হালিমা খাতুন বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) দামুড়হুদা উপজেলার মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের হৈবতপুর নিজ গ্রামে বেলা ১১টার সময় মরহুমার নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পুর্ন করা হয়। নামাজের জানাজায় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধ মো: আজাদুল ইসলাম আজাদ, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলী মুনছুর বাবু, পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম। এছাড়াও ঢাকাস্থ দর্শনা পরিবার, জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠন ও ব্যক্তিবর্গ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর