• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
টঙ্গীতে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও সংক্ষিপ্ত সমাবেশ : মহিলা নেতৃবৃন্দকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান মৌ সরকার-এর গুলশানে র‌্যাব-১ এর বড় মাদকবিরোধী অভিযান : ৬৭১ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ১ টঙ্গীতে ভেঙে পড়ল পুরাতন তালগাছ : পথচারীর মৃত্যু, গুরুতর আহত ২ আনসার সদস্য আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে চিহ্নিত ডাকাত মিলন গ্রেফতার গাজীপুর-২ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণা জোরদার : টঙ্গী পূর্ব ও গাছা মেট্রো থানা এলাকায় কর্মজীবী দলের লিফলেট বিতরণ গাজীপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী রনির পথসভায় জনস্রোত, ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রার্থী ধানের শীষের পক্ষে প্রচারণা জোরদার : টঙ্গীর ৫০ নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত নিত্যপণ্যের কৃত্রিম সংকট, হাসপাতালের ভুয়া বিল ও সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে দুদকের তিনটি এনফোর্সমেন্ট অভিযান গৃহকর্মী নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে গাজীপুর-২ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণা জোরদার : টঙ্গী পূর্বের ৪৩ নং ওয়ার্ডে কৃষকদলের লিফলেট বিতরণ

টঙ্গীতে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও সংক্ষিপ্ত সমাবেশ : মহিলা নেতৃবৃন্দকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান মৌ সরকার-এর

grambarta / ৩০ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টঙ্গীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদার করা হয়েছে। টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের সহধর্মিণী ও মহিলা নেত্রী মৌ সরকার গাজীপুর সিটি কর্পোরেশনের ৫০ নং ওয়ার্ডের গাজীপুরা কাজিবাড়ী রোড এলাকায় লিফলেট বিতরণ, গণসংযোগ ও সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন। এ সময় তিনি আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থী মঞ্জুরুল করিম রনি’র বিজয় নিশ্চিত করতে মহিলা নেতৃবৃন্দের প্রতি সজাগ ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ডসহ নারীবান্ধব বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে এমন প্রত্যাশা জনগণের রয়েছে। গণসংযোগ ও সমাবেশে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীনা, ৫০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী হারুন, সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন, টঙ্গী পূর্ব থানা মহিলা দলের সভাপতি সুলতানা কনা, সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার, মহিলা দল নেত্রী কাজী ফরিদাসহ টঙ্গী পূর্ব থানা মহিলা দলের সাংগঠনিক নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদল ৫০ নং ওয়ার্ডের সভাপতি রাহাত, সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর