• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীতে সড়ক দখলমুক্ত করতে জিসিসির উচ্ছেদ অভিযান অব্যাহত, স্বস্তি পথচারীদের মায়ের মৃত্যুর তিন মাস না পেরোতেই ট্রাকচাপায় ঝরলো শিশুর প্রাণ দর্শনায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হত্যা ও সহিংসতার মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক টঙ্গীর নামাবাজার নিশাতনগর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৩০–৪০টি ঘর টঙ্গীর এরশাদনগরে পূর্বশত্রুতার জেরে দু’গ্রুপের সংঘর্ষ : ধারালো অস্ত্রে কুপিয়ে আহত ৬, এলাকায় থমথমে পরিস্থিতি গাজীপুরে বিকল ট্রাকে মিনিবাসের সজোরে ধাক্কা : ফ্লাইওভারে নিহত ২, আহত অন্তত ১৫ ভারতে পাচারের ফাঁদে ৪ শিশুসহ ৮ বাংলাদেশি : জীবননগরে পুলিশের অভিযানে উদ্ধার, দালাল চক্রের ২ সদস্য গ্রেফতার যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযান: ফেন্সিডিল সিরাপসহ আটক ১, জব্দ ইজিবাইক

ফুল নয়, গাছ উপহার দিয়ে এমপি রনি’র শুভেচ্ছা : টঙ্গীতে ব্যতিক্রমী নির্বাচনোত্তর সৌজন্য সাক্ষাৎ

grambarta / ২০২ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

জাহাঙ্গীর আলম (নিজস্ব প্রতিবেদক ) : গাজীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি টঙ্গীবাসীর সঙ্গে এক আন্তরিক ও প্রাণবন্ত নির্বাচনোত্তর সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় টঙ্গীর মধুমিতা সংলগ্ন একটি কনভেনশন হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহাম্মেদ সুমন এবং সঞ্চালনায় ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সদস্য সচিব গাজী সালাউদ্দিন ও পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নুর (ভিপি আসাদ)। প্রধান অতিথির বক্তব্যে এমপি রনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের ভালোবাসা ও আস্থাই আমার শক্তি। তবে একটি অনুরোধ আমাকে ফুলের তোড়া নয়, একটি করে গাছ উপহার দিন। তিনি ব্যাখ্যা করে বলেন, ফুলের পেছনে খরচ বেশি হলেও তা একদিন পরই ঝরে যায়, কিন্তু একটি গাছ দীর্ঘদিন বেঁচে থেকে পরিবেশের ভারসাম্য রক্ষা করে, অক্সিজেন দেয়, ভবিষ্যৎ প্রজন্মকে উপকার করে।তার এই ব্যতিক্রমী ও পরিবেশ সচেতন আহ্বান উপস্থিত সবার মাঝে ইতিবাচক সাড়া ফেলে। অনেকেই তাৎক্ষণিকভাবে এ উদ্যোগকে সময়োপযোগী ও দৃষ্টান্তমূলক হিসেবে অভিহিত করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মাহাবুব আলম শুকুর, গাজীপুর মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাট, মহানগর যুবদলের সভাপতি সাজেদুর রহমান, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বসির উদ্দিন, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক বেনজির আহমেদ পিন্টু, টঙ্গী পূর্ব থানা যুবদলের সভাপতি আকবর হোসেন ফারুক ও সদস্য সচিব নাজমুল মন্ডল, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ সুমন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপু, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সিরাজুল ইসলাম সাথী,মাহামুদুর হাসান মিরনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সৌজন্য সাক্ষাতে স্থানীয় উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি, কর্মসংস্থান ও জনসম্পৃক্ত রাজনীতির ওপর গুরুত্বারোপ করেন এমপি রনি। তিনি বলেন, টঙ্গী ও গাজীপুর-২ আসনকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিবেশবান্ধব এলাকায় রূপান্তর করতে সকলের সহযোগিতা প্রয়োজন। নির্বাচনোত্তর এই সৌজন্য সাক্ষাৎ শুধু শুভেচ্ছা বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি বরং পরিবেশ সচেতনতা ও জনসম্পৃক্ত রাজনীতির এক নতুন বার্তা ছড়িয়ে দিয়েছে টঙ্গীর আকাশে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর