• রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র দুর্বল হয়-এমপি রুহুল আমিন বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল

দর্শনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম, বিএনপির ঝটিকা মিছিল ও থানার সামনে বিক্ষোভ

grambarta / ১৩৫ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভা এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে রিপন (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিএনপির নেতাকর্মীরা ঝটিকা মিছিল ও থানার সামনে বিক্ষোভ সমাবেশ করেন। রোববার (২২ ফেব্রুয়ারি) মাগরিবের পর ইফতার শেষে নামাজ পড়তে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে ঈশ্বরচন্দ্রপুর বড় মসজিদের সামনে হামলার শিকার হন রিপন। অভিযোগ রয়েছে, একই গ্রামের হাসেমের ছেলে খাইরুল, খোকনসহ ৪/৫ জন এলোপাতাড়ি কুপিয়ে তাকে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেলে রেফার করেন। জানা গেছে, তিন-চার মাস আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রিপনের সঙ্গে অভিযুক্তদের মারামারির ঘটনা ঘটে। সেই বিরোধের জের ধরেই এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে, ঘটনার প্রতিবাদে বিএনপির সমন্বয়ক নাহারুলের নেতৃত্বে দর্শনা শহরে ঝটিকা মিছিল বের করা হয়। পরে দর্শনা থানা-র সামনে বিক্ষোভ সমাবেশ করেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। দর্শনা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পূর্ব শত্রুতার জেরে রিপনকে কুপিয়ে জখম করা হয়েছে। অভিযুক্ত খাইরুলসহ ৪/৫ জন পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে এবং মামলা প্রক্রিয়াধীন। বিক্ষোভকারীদের তিনি আশ্বস্ত করেন, ৪৮ ঘণ্টার মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর