• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

তুরাগ ও টঙ্গীতে র‌্যাব-১’র পৃথক অভিযান : ৪০ লাখ টাকার ৯৯ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩

grambarta / ১২৭ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তুরাগ ও গাজীপুরের টঙ্গীতে পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে প্রায় ৪০ লাখ টাকা মূল্যমানের ৯৯ কেজি গাঁজা, একটি প্রাইভেটকার ও নগদ ১,৮৭,৪০০ টাকা উদ্ধার করেছে র‌্যাব-১। এ সময় ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে এই স্লোগানকে সামনে রেখে র‌্যাব ফোর্সেস দেশব্যাপী মাদকবিরোধী কঠোর অবস্থান অব্যাহত রেখেছে। নিয়মিত গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-১ ধারাবাহিকভাবে সফল অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে র‌্যাব-১, উত্তরা, ঢাকা’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া সমাজ কল্যাণ রোডস্থ একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাটে বিপুল পরিমাণ গাঁজা মজুদ রয়েছে। উক্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ফ্ল্যাট নং-০৩ থেকে ৮১ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ১,৮৭,৪০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় মোসাঃ লাভলী আক্তার (৩৪) ও ইস্রাফিল (২২) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। একই দিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর তুরাগ থানা এলাকায় পৃথক অভিযানে অভিনব কৌশলে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের ভেতরে লুকিয়ে পাচারকালে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।অভিযানে মোঃ রমজান শেখ (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। তার ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ-১২-৫৬৫৭) জব্দ করা হয়েছে। পৃথক দুই অভিযানে উদ্ধার করা হয় মোট ৯৯ কেজি গাঁজা নগদ ১,৮৭,৪০০ টাকা ১টি প্রাইভেটকার ১০টি মোবাইল ফোন উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মোঃ রাকিব হাসন, পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) অধিনায়কের পক্ষে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর