• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীতে সড়ক দখলমুক্ত করতে জিসিসির উচ্ছেদ অভিযান অব্যাহত, স্বস্তি পথচারীদের মায়ের মৃত্যুর তিন মাস না পেরোতেই ট্রাকচাপায় ঝরলো শিশুর প্রাণ দর্শনায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হত্যা ও সহিংসতার মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক টঙ্গীর নামাবাজার নিশাতনগর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৩০–৪০টি ঘর টঙ্গীর এরশাদনগরে পূর্বশত্রুতার জেরে দু’গ্রুপের সংঘর্ষ : ধারালো অস্ত্রে কুপিয়ে আহত ৬, এলাকায় থমথমে পরিস্থিতি গাজীপুরে বিকল ট্রাকে মিনিবাসের সজোরে ধাক্কা : ফ্লাইওভারে নিহত ২, আহত অন্তত ১৫ ভারতে পাচারের ফাঁদে ৪ শিশুসহ ৮ বাংলাদেশি : জীবননগরে পুলিশের অভিযানে উদ্ধার, দালাল চক্রের ২ সদস্য গ্রেফতার যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযান: ফেন্সিডিল সিরাপসহ আটক ১, জব্দ ইজিবাইক

চাঁদাবাজি-ছিনতাই ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা আইজিপির

grambarta / ১৪২ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস ও মাদক–সংক্রান্ত অপরাধ দমনে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ প্রশাসন। এসব অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে দলমত নির্বিশেষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব ইউনিট প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় আইজিপি বলেন, যে কোনো মূল্যে স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে হবে। চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস কিংবা মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি আরও নির্দেশ দেন, কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের তৎপরতা চলতে দেওয়া যাবে না। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধেও প্রচলিত আইনে ব্যবস্থা নিতে হবে। মহাসড়কে ডাকাতি প্রতিরোধে হাইওয়ে পুলিশকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দিয়ে আইজিপি বলেন, যে কোনো মূল্যে মহাসড়কে ডাকাতি বন্ধ করতে হবে। এ লক্ষ্যে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের মধ্যে সমন্বিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। সভায় পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট অতিরিক্ত আইজিরা উপস্থিত ছিলেন। সূত্র জানায়, আসন্ন উৎসব ও জনসমাগমকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার, রাত্রীকালীন টহল বৃদ্ধি এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে বিশেষ অভিযান পরিচালনার বিষয়েও আলোচনা হয়েছে। পুলিশের এ কঠোর বার্তার পর মাঠপর্যায়ে অভিযান ও নজরদারি আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর