নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে মোঃ শওকত হোসেন সরকার নিয়োগ পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৪৮ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হাবিব মোল্লা। সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সংশোধন অধ্যাদেশ, ২০২৪-এর সংশ্লিষ্ট ধারার আলোকে এই নিয়োগ প্রদান করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রশাসক হিসেবে তিনি সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী প্রাপ্য ভাতা গ্রহণ করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে। হাবিব মোল্লা বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা, সেবা কার্যক্রমে গতি বৃদ্ধি এবং নাগরিক ভোগান্তি কমাতে নবনিযুক্ত প্রশাসক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি প্রশাসকের সার্বিক সাফল্য কামনা করেন। উল্লেখ্য, প্রশাসনিক কার্যক্রম সচল রাখা ও সিটি কর্পোরেশনের সেবা নিশ্চিত করতে সরকার কর্তৃক এ নিয়োগ প্রদান করা হয়েছে।