• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর-২ এ রনির জয়ের নেপথ্যে সুমনের দিনরাত পরিশ্রম, পাশে ছিলেন সহধর্মিণীও নগর নেতৃত্বে নতুন অধ্যায়: গাজীপুর সিটির প্রশাসক শওকত হোসেন সরকার, উচ্ছ্বাসে বিএনপি নেতাকর্মীরা গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে মোঃ শওকত হোসেন সরকারের নিয়োগে আবুল কালাম’র শুভেচ্ছা গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে মোঃ শওকত হোসেন সরকারের নিয়োগে হাবিব মোল্লা’র শুভেচ্ছা ডালডার ভেতরে মৃত ইঁদুর, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত দুই বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা চাঁদাবাজি-ছিনতাই ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা আইজিপির ফেসবুক পোস্টকে কেন্দ্র করে টঙ্গীতে পাল্টাপাল্টি হামলা, গুলির শব্দে আতঙ্ক-আহত ৬ দর্শনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম, বিএনপির ঝটিকা মিছিল ও থানার সামনে বিক্ষোভ দর্শনায় বিশেষ অভিযানে ৬ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ দুদকের এনফোর্সমেন্ট টিমের দ্বৈত অভিযান: ভুয়া ডিগ্রীতে চিকিৎসা ও বিআরটিএতে অনিয়মের অভিযোগে তৎপরতা

নগর নেতৃত্বে নতুন অধ্যায়: গাজীপুর সিটির প্রশাসক শওকত হোসেন সরকার, উচ্ছ্বাসে বিএনপি নেতাকর্মীরা

grambarta / ৫৬ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

জাহাঙ্গীর আলম ( নিজস্ব প্রতিবেদক) : গাজীপুর সিটি করপোরেশন-এর নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের ঘোষণা দেওয়া হয়। নিয়োগের খবর ছড়িয়ে পড়তেই গাজীপুর জুড়ে আনন্দের আবহ সৃষ্টি হয়। শওকত হোসেন সরকারের অনুসারী ও বিএনপির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তায় ভাসান তাকে। বিক্ষিপ্তভাবে আনন্দ মিছিলও অনুষ্ঠিত হয় বিভিন্ন এলাকায়। দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। শওকত হোসেন সরকার দীর্ঘদিন ধরে গাজীপুর মহানগর বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তিনি মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সদস্য সচিব ও আহ্বায়ক হিসেবেও দায়িত্ব সামলান। এছাড়া জেলা বিএনপির সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক হিসেবেও তিনি সক্রিয় ছিলেন। স্থানীয় সরকার ব্যবস্থাপনায় তাঁর রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। দুই মেয়াদে কাশিমপুর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০০৩ সাল থেকে গাজীপুর সিটি করপোরেশন গঠনের আগপর্যন্ত কাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন পারিবারিকভাবেও স্থানীয় সরকার ব্যবস্থার সঙ্গে তাঁর রয়েছে গভীর সম্পৃক্ততা। তাঁর বাবা গিয়াসউদ্দিন সরকার প্রায় এক দশক একই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। দাদা জবেদ আলী সরকার ও চাচা সোহরাব উদ্দিন সরকারও পৃথক সময়ে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। প্রজন্মজুড়ে স্থানীয় নেতৃত্বের এই ঐতিহ্য নতুন দায়িত্ব পালনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দলীয় নেতাকর্মীদের মতে, এলাকাভিত্তিক সমস্যা সম্পর্কে সরাসরি ধারণা, স্থানীয় প্রশাসন পরিচালনার বাস্তব অভিজ্ঞতা এবং নগরবাসীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই তাঁকে প্রশাসক হিসেবে বেছে নেওয়া হয়েছে। নগরীর অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, যানজট নিরসন ও প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা করছেন এলাকাবাসী। নিয়োগের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শওকত হোসেন সরকার বলেন, এই দায়িত্ব আমার জন্য যেমন বড় সম্মান, তেমনি বড় দায়িত্ব। গাজীপুর সিটি করপোরেশনের নাগরিকদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। উন্নয়নকাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। নগরকে আরও পরিচ্ছন্ন, বাসযোগ্য ও নাগরিকবান্ধব করতে সবার সহযোগিতা প্রয়োজন। সবার কাছে দোয়া চাই আমি যেন গাজীপুর সিটির মানুষের উন্নয়ন ও কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারি। নতুন প্রশাসকের নেতৃত্বে গাজীপুর সিটি করপোরেশন নতুন গতি পাবে এমন প্রত্যাশাই এখন নগরবাসীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর