• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
১৮০ দিনের রোডম্যাপ ঘোষণা : যানজট নিরসন, খাল খনন ও ‘গ্রিন-অ্যান্ড-ক্লিন’ নগরী গড়ার প্রতিশ্রুতি গাজীপুর সিটির নতুন প্রশাসকের গণমাধ্যমের উন্নয়নে সমন্বয়ের প্রত্যয়: মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে জেএসপি’র সাক্ষাৎ দর্শনা ঈশ্বরচন্দ্রপুরে হত্যাচেষ্টা: পালিয়ে রক্ষা নেই, সীমান্তঘেঁষা গ্রাম থেকে গ্রেফতার মূল অভিযুক্তরা দর্শনা থানা পুলিশের বিশেষ অভিযানে : ৯ মামলার আসামি কুখ্যাত চোর গ্রেফতার স্থানীয় সরকার মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সাক্ষাৎ টিসিবির ট্রাক ঘিরে হুড়োহুড়ি, চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়লেন নারী গাজীপুর-২ এ রনির জয়ের নেপথ্যে সুমনের দিনরাত পরিশ্রম, পাশে ছিলেন সহধর্মিণীও নগর নেতৃত্বে নতুন অধ্যায়: গাজীপুর সিটির প্রশাসক শওকত হোসেন সরকার, উচ্ছ্বাসে বিএনপি নেতাকর্মীরা গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে মোঃ শওকত হোসেন সরকারের নিয়োগে আবুল কালাম’র শুভেচ্ছা গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে মোঃ শওকত হোসেন সরকারের নিয়োগে হাবিব মোল্লা’র শুভেচ্ছা

দর্শনা ঈশ্বরচন্দ্রপুরে হত্যাচেষ্টা: পালিয়ে রক্ষা নেই, সীমান্তঘেঁষা গ্রাম থেকে গ্রেফতার মূল অভিযুক্তরা

grambarta / ৭৫ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : দর্শনা পৌরসভাধীন ইশ্বরচন্দ্রপুর গ্রামে চাঞ্চল্যকর কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় প্রধান আসামীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা আনুমানিক ৬টা দিকে ইশ্বরচন্দ্রপুর বড় মসজিদের সামনে রাজনৈতিক ও পারিবারিক বিরোধের জেরে আব্দুল মান্নানের ছেলে রিপন হোসেন (৪০)-কে হত্যার উদ্দেশ্যে নৃশংসভাবে কুপিয়ে মারাত্মক জখম করে সন্ত্রাসীরা। আহত রিপন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেছে যাহার নং-১৩, তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬(২) পেনাল কোডে মামলা দায়ের করেন। ঘটনার গুরুত্ব বিবেচনায় চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম দ্রুত আসামীদের গ্রেফতারের নির্দেশ প্রদান করেন। তার দিকনির্দেশনায় সিসিআইসি, ডিবি ও দর্শনা থানার সমন্বয়ে একটি চৌকস টিম ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন পুড়াপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযান শেষে ২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৪টা ৩০ মিনিটে এজাহারনামীয় চার আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন খাইরুল ইসলাম (৩০), পিতা হাসেম আলী, কুদ্দুস আলী (৩২), পিতা সাজাত আলী, হাসেম আলী (৪৫) শরিফুল ইসলাম খোকন (৪০), উভয় পিতা মৃত আস্কার আলী সকলের ঠিকানা ইশ্বরচন্দ্রপুর বড় মসজিদপাড়া, থানা দর্শনা, জেলা চুয়াডাঙ্গা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশ জানায়, অপরাধ দমনে তারা সর্বদা তৎপর এবং এ ধরনের নৃশংস অপরাধের সঙ্গে জড়িত কাউকেই আইনের আওতার বাইরে থাকতে দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর