• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
টঙ্গী ৪৩ নং ওয়ার্ডে সম্রাটের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল: এলাকার কল্যাণে সেবার অঙ্গীকার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ১৭০ বোতল হোমিও অ্যালকোহল উদ্ধার, গ্রেফতার ২ উত্তরা পশ্চিমে অপহরণ ও চাঁদাবাজি মামলার প্রধান আসামিসহ ৩ জন গ্রেফতার টঙ্গীর ৪৭ নং ওয়ার্ডে আধুনিক এসটিএস নির্মাণের উদ্বোধন : আকিজ বেকার্স লিমিটেডের সহযোগিতায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ ভৈরবে র‍্যাব-১ এর বিশেষ অভিযান: ১৫ লাখ টাকার গাঁজা-ইয়াবা- বিয়ারসহ ২ মাদক কারবারি গ্রেফতার টঙ্গীতে পথচারীর ওপর ছিনতাইকারীদের হামলা : স্থানীয়দের হাতে ছিনতাইকারী আটক, উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণ প্রকল্প পরিদর্শনে মন্ত্রী–প্রতিমন্ত্রী গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণ প্রকল্প পরিদর্শনে মন্ত্রী–প্রতিমন্ত্রী মাদকমুক্ত ৫৭ নম্বর ওয়ার্ড গড়ার আহ্বান: যুবদল নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়ের ফেসবুক বার্তা আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ২০ পিচ ট্যাপেন্টাডল উদ্ধার, যুবক গ্রেফতার

টঙ্গীতে পথচারীর ওপর ছিনতাইকারীদের হামলা : স্থানীয়দের হাতে ছিনতাইকারী আটক, উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ

grambarta / ৪৭ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরীর টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক পথচারী গুরুতর আহত হয়েছেন। এ সময় স্থানীয় জনতার গণধোলাইয়ে এক ছিনতাইকারী আটক হয়। মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটে টঙ্গী পশ্চিম থানা এলাকার হোসেন মার্কেট সংলগ্ন নিপ্পন গার্মেন্টসের সামনে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক-এর ফুটপাতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত এক পথচারী মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ ২-৩ জন ছিনতাইকারী তার ওপর হামলা চালায়। ভিকটিম ছিনতাইকারীদের কবল থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করলে তাদের একজন তার গলায় ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন এবং রক্তাক্ত অবস্থায় সড়কে লুটিয়ে পড়েন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে ছিনতাইকারীদের ধাওয়া দেয়। এ সময় জনতার হাতে এক ছিনতাইকারী আটক হয়ে গণধোলাইয়ের শিকার হয়। অপর সহযোগীরা পালিয়ে যায় বলে জানা গেছে। গুরুতর আহত পথচারীকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার এসআই হারুনুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে গণধোলাইয়ে আহত ছিনতাইকারীকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল-এ ভর্তি করেন। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা মহাসড়কে পুলিশ টহল জোরদারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর