• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
টঙ্গী ৪৩ নং ওয়ার্ডে সম্রাটের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল: এলাকার কল্যাণে সেবার অঙ্গীকার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ১৭০ বোতল হোমিও অ্যালকোহল উদ্ধার, গ্রেফতার ২ উত্তরা পশ্চিমে অপহরণ ও চাঁদাবাজি মামলার প্রধান আসামিসহ ৩ জন গ্রেফতার টঙ্গীর ৪৭ নং ওয়ার্ডে আধুনিক এসটিএস নির্মাণের উদ্বোধন : আকিজ বেকার্স লিমিটেডের সহযোগিতায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ ভৈরবে র‍্যাব-১ এর বিশেষ অভিযান: ১৫ লাখ টাকার গাঁজা-ইয়াবা- বিয়ারসহ ২ মাদক কারবারি গ্রেফতার টঙ্গীতে পথচারীর ওপর ছিনতাইকারীদের হামলা : স্থানীয়দের হাতে ছিনতাইকারী আটক, উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণ প্রকল্প পরিদর্শনে মন্ত্রী–প্রতিমন্ত্রী গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণ প্রকল্প পরিদর্শনে মন্ত্রী–প্রতিমন্ত্রী মাদকমুক্ত ৫৭ নম্বর ওয়ার্ড গড়ার আহ্বান: যুবদল নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়ের ফেসবুক বার্তা আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ২০ পিচ ট্যাপেন্টাডল উদ্ধার, যুবক গ্রেফতার

টঙ্গীর ৪৭ নং ওয়ার্ডে আধুনিক এসটিএস নির্মাণের উদ্বোধন : আকিজ বেকার্স লিমিটেডের সহযোগিতায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

grambarta / ৫৬ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : টঙ্গীর ৪৭ নং ওয়ার্ডে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে এসটিএস (Secondary Transfer Station) নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকাল ৩টায় শিলমুন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন মোঃ শওকত হোসেন সরকার, প্রশাসক, গাজীপুর সিটি কর্পোরেশন। প্রকল্পটির সার্বিক সহযোগিতা প্রদান করেছে আকিজ বেকার্স লিমিটেড। উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মোঃ শওকত হোসেন সরকার বলেন, দ্রুত বর্ধনশীল নগরী হিসেবে টঙ্গীতে প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য উৎপন্ন হচ্ছে। এ বর্জ্য যথাযথভাবে সংগ্রহ, সংরক্ষণ ও অপসারণ নিশ্চিত করতে আধুনিক এসটিএস নির্মাণ সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আশাবাদ ব্যক্ত করেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে পরিবেশ দূষণ কমবে, দুর্গন্ধ ও জলাবদ্ধতা হ্রাস পাবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন এসটিএস চালু হলে ৪৭ নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লা থেকে সংগৃহীত বর্জ্য নির্ধারিত স্থানে সাময়িকভাবে সংরক্ষণ করেদ্রুত ডাম্পিং স্টেশনে পাঠানো সম্ভব হবে।

এতে করে রাস্তার পাশে অনিয়ন্ত্রিতভাবে ময়লা ফেলা ও দীর্ঘদিনের ভাগাড় সমস্যার উল্লেখযোগ্য সমাধান হবে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, সদস্য সচিব আসাদুজ্জামান নূর (ভিপি আসাদ), আব্দুর রহিম কালা, ৫২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৪৭ নং ওয়ার্ড সভাপতি নূরে মোস্তফা খাঁন, বিল্লাহ হোসেন, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল মন্ডল, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ও ৪৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আইয়ুব আলী, বিএনপি নেতা মিজানুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন, প্রকল্পটির দ্রুত বাস্তবায়নের মাধ্যমে টঙ্গীর পরিবেশ আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য হয়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর