• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ত্যাগ, সংগ্রাম ও সংগঠনের শক্তিতে এগিয়ে সোহেলী পারভীন শিখা : লক্ষ্মীপুর সদরে নেতৃত্বের নতুন প্রত্যাশা তুচ্ছ ঘটনায় মারধর : রিক্সা চালকের চড় থাপ্পড়ে যুবদল নেতা বিল্লাল মিশরীর মৃত্যু, হত্যা মামলার প্রস্তুতি টঙ্গী ৪৩ নং ওয়ার্ডে সম্রাটের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল: এলাকার কল্যাণে সেবার অঙ্গীকার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ১৭০ বোতল হোমিও অ্যালকোহল উদ্ধার, গ্রেফতার ২ উত্তরা পশ্চিমে অপহরণ ও চাঁদাবাজি মামলার প্রধান আসামিসহ ৩ জন গ্রেফতার টঙ্গীর ৪৭ নং ওয়ার্ডে আধুনিক এসটিএস নির্মাণের উদ্বোধন : আকিজ বেকার্স লিমিটেডের সহযোগিতায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ ভৈরবে র‍্যাব-১ এর বিশেষ অভিযান: ১৫ লাখ টাকার গাঁজা-ইয়াবা- বিয়ারসহ ২ মাদক কারবারি গ্রেফতার টঙ্গীতে পথচারীর ওপর ছিনতাইকারীদের হামলা : স্থানীয়দের হাতে ছিনতাইকারী আটক, উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণ প্রকল্প পরিদর্শনে মন্ত্রী–প্রতিমন্ত্রী গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণ প্রকল্প পরিদর্শনে মন্ত্রী–প্রতিমন্ত্রী

ত্যাগ, সংগ্রাম ও সংগঠনের শক্তিতে এগিয়ে সোহেলী পারভীন শিখা : লক্ষ্মীপুর সদরে নেতৃত্বের নতুন প্রত্যাশা

grambarta / ৬৫ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

জাহাঙ্গীর আলম (নিজস্ব প্রতিবেদক) : লক্ষ্মীপুর সদর আসনে সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী হিসেবে সোহেলী পারভীন শিখা দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং সাংগঠনিক দক্ষতার কারণে নতুন করে আলোচনায় উঠে এসেছেন। ছাত্ররাজনীতি থেকে জাতীয় পর্যায়ের নির্বাচনী সমন্বয় পর্যন্ত বিস্তৃত পথচলায় তিনি নিজেকে একজন ত্যাগী ও মাঠভিত্তিক রাজনীতিক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার রাজনৈতিক জীবন শুরু ১৯৮৮ সালে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জস্থ কাফিল উদ্দিন ডিগ্রি কলেজে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে। ১৯৯১ সালে একই কলেজের ছাত্র সংসদ নির্বাচনে হেলাল–বাবুল পরিষদ থেকে অংশগ্রহণের মধ্য দিয়ে নেতৃত্বের প্রথম আনুষ্ঠানিক পরীক্ষায় অবতীর্ণ হন। ১৯৯২ সাল থেকে ঢাকাকেন্দ্রিক রাজনীতিতে সম্পৃক্ত হয়ে ২০০০ সাল থেকে উত্তরা অঞ্চলে সক্রিয় সাংগঠনিক ভূমিকা পালন করেন। দলীয় ও সামাজিক বিভিন্ন দায়িত্বে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি তুরাগ থানা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা, কাওলা–হাসান কমিটি ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রস্তাবিত সমাজকল্যাণ বিষয়ক সম্পাদিকা, কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা এবং ঢাকাস্থ চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর জনকল্যাণ সমিতির মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও মনোনয়ন বোর্ডে সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন। ২০২০ সালে রাজধানীর উত্তরা এলাকার ৫২, ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদেও প্রার্থী হন। বর্তমানে তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা Center for Human Rights Movement (Dhaka North)-এর ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন ও উপজেলা নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে কাজ করেছেন। জাতীয় নির্বাচনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক)-এর পর্যবেক্ষক টিম প্রধান হিসেবে মাঠপর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। আন্তর্জাতিক সংস্থা DI পরিচালিত প্রশিক্ষণে অংশ নিয়ে জাতীয়তাবাদী দলের পক্ষে মাস্টার ট্রেইনার হিসেবেও ভূমিকা রেখেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনের আটটি থানার নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির সদস্য এবং ডিয়াবাড়ি ও তুরাগ এলাকায় কেন্দ্রভিত্তিক কমিটির সদস্য হিসেবে কাজ করেন। পাশাপাশি ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ কার্যক্রম পরিচালনা করে মহাখালী ও কাঁচাবাজার মাঠ এলাকায় নির্বাচনী কমিটির সদস্য হিসেবে সক্রিয় ছিলেন। দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক প্রতিকূল সময়ে তিনি একাধিকবার পুলিশ ও ডিবি আটক এড়িয়ে আত্মগোপনে থেকেছেন। ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছেলেকে নিয়ে ১ মাস ১৭ দিন আত্মগোপনে থাকতে বাধ্য হন। পরবর্তীতে নিরাপত্তাজনিত কারণে ছেলেকে যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেন যা তার রাজনৈতিক ত্যাগের এক বাস্তব দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। এই দীর্ঘ অভিজ্ঞতা, ত্যাগ ও সাংগঠনিক পরিপক্বতাকে সামনে রেখে সোহেলী পারভীন শিখা এবার লক্ষ্মীপুর সদর আসনে জনগণের প্রতিনিধি হতে আগ্রহ প্রকাশ করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উন্নয়ন ভাবনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয়ে অনুপ্রাণিত হয়ে তিনি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তার অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে লক্ষ্মীপুরের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের মানোন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং প্রবাসী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা। তার মতে, রাজনীতি ব্যক্তিগত স্বার্থের বিষয় নয়; এটি দেশ, মাটি ও মানুষের অধিকার রক্ষার সংগ্রাম। দীর্ঘদিনের মাঠপর্যায়ের অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং সাংগঠনিক দক্ষতার সমন্বয়ে তিনি নিজেকে একজন পরিণত ও দায়িত্বশীল প্রার্থী হিসেবে তুলে ধরছেন। জনগণের আস্থা ও সমর্থন পেলে সংসদে লক্ষ্মীপুরের মানুষের কণ্ঠস্বর হিসেবে দৃঢ় ভূমিকা রাখবেন এমন প্রত্যয়ই ব্যক্ত করেছেন এমপি পদপ্রার্থী সোহেলী পারভীন শিখা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর