• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

বিশ্ব ইজ‌তেমায় দ্বীতিয় পর্বে যৌতুক‌ বিহীন ১৪ বি‌য়ে

grambarta / ২০২ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিতবেদক : বিশ্ব ইজতেমার দ্বীতিয পর্বে এক বিদেশী সহ যৌতুকবিহীন ১৪ টি বিয়ে সম্পন্ন হয়েছে। ইজতেমার দ্বিতীয় দিন শনিবার (১০ ফেব্রুয়ারি) বাদ আছর ইজতেমা মাশোয়ারা কামরায় এই বিয়ের আসর বসে। সেখানে বর ও কনে পক্ষের লোকজনের উপস্থিতিতে বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ে পড়ান মাওলানা মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব। আনুষ্ঠানিকতা শেষে বয়ান মঞ্চ থেকে মোনাজাতের মাধ্যমে নব দম্পতিদের সুখ-সমৃদ্ধি কামনা করা হয়। সন্ধ্যায় বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বিয়ে সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্ব ইজতেমার অন্যতম আকর্ষণ যৌতুকবিহীন বিয়ে। বিয়েতে মোহরানা ধার্য করা হয় মোহর ফাতেমীর নিয়মানুযায়ী। এ নিয়ম অনুযায়ী মোহরানার পরিমাণ ধরা হয় দেড়শ’ তোলা রুপা বা তার সমমূল্য অর্থ। বিয়ের জন্য সকাল থেকে অভিভাবকরা হবু দম্পতিদের নাম তালিকাভুক্ত করান। বিয়ের পর বয়ান মঞ্চ থেকে মোনাজাতের মাধ্যমে নব দম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হয়। একই সঙ্গে মঞ্চের আশপাশে থাকা মুসল্লিদের মধ্যে খোরমা-খেজুর ছুঁড়ে দেওয়া হয়। আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। সকাল ১০ থেকে সাড়ে ১১ টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বলে ইজতিমা সূত্রে জানা গেছে। এ পর্বে অংশ নিয়েছেন মাওলানা জুবায়ের অনুসারীরা আর দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে ৯ ফেব্রুয়ারি। নব দম্পতিরা হলো হোমায়ার ইসলাম-হুরাইরা জামান,মো. আলাউদ্দিন-সুমাইয়া ইসলাম , মো. হাবিবুর রহমান-মুক্তা আক্তার, মো. ওমর-ইশরাত জাহান, সুজন আহমেদ-মায়মুনা আক্তার, রাতুল-মায়মুনা আক্তার রাসেদ (শ্রীলঙ্কার মেহমান,বিয়ে করেছেন বাংলাদেশের মেয়ে)শারমিন আক্তার,
ওমায়ের ইসলাম-মুনিম আক্তার, মো. শাওন-ছবিনা আক্তার, মো. মছুরুল হক-শাদিয়া মাহমুদ, ফজলে রাব্বি-মোহনা সুলতানা, মো. ছাব্বির হাসান-মোছাম্মদ হালিমা আক্তার, মো. ইজমাইন-ফাতেমা আক্তার,মো. আজম খান-সুমাইয়া ইসলাম ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর