• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

গাজীপুর সিটি’র প্রশাসকের দায়িত্ব নিলেন ঢাকা বিভাগীয় কমিশনার

grambarta / ৪৫৬ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। মঙ্গলবার দুপুর ১২টার দিকে নগর ভবনের মেয়র মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এরপর সিটি করপোরেশনের সব আঞ্চলিক অফিস ও নগর ভবনের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে সাবিরুল ইসলাম বলেন, আমার প্রথম কাজ হচ্ছে নাগরিক দুর্ভোগ নিরসনে কাজ করা। জনগণের করের টাকা দিয়ে বেতন হয়, তাই জনগণের হক আদায় করতে হবে। নতুবা পরকালে জবাবদিহি করতে হবে। অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গাসিক প্রশাসনের দায়িত্ব নিয়েছি। বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সঠিক কাজটাই করতে হবে। কোনোভাবেই সামান্য কারণ দেখিয়ে কোন কোম্পানির ট্রেড-লাইসেন্স বাতিল বা স্থগিত করা যাবে না। দেশকে এই কঠিন অবস্থা থেকে বহির্বিশ্বে গৌরবের উচ্চ শিখর নিয়ে যেতে হবে। সিটি করপোরেশনের নির্বাচিত কাউন্সিলরদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দুএকদিনের মধ্যে তাদের সঙ্গে মিটিং হবে। পরে বিস্তারিত বলা যাবে।তিনি মিডিয়ার উদ্দেশে বলেন, অনিয়ম-দুর্নীতির বিষয়ে সুনির্দিষ্টভাবে রিপোর্ট করবেন, আমি ব্যবস্থা নেব। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, গাসিকের সচিব ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হান্নান, প্রধান প্রকৌশলী মো. আকবর হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুধীব বসাক, নির্বাহী প্রকৌশলী লেহাজউদ্দিনসহ সিটির ৮ টি আঞ্চলিক অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা। উল্লেখ্য রোববার জনপ্রশাসনের অধ্যাদেশে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুনের অপসারণ পর মঙ্গলবার দুপুরে দায়িত্ব নিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর