• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

পাঁচবিবি ঘোড়াপা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

grambarta / ১৭৮ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নে ঘোড়াপা গ্রামের জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। পুরাতন মসজিদটি ভেঙ্গে ফেলে নতুন করে ৩তলা বিশিষ্ট মসজিদ নির্মাণ করার লক্ষ্যে শুক্রবার (৬ডিসেম্বর) সকালে মসজিদটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন, বাগজানা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব নাজমুল হকএবং ধরঞ্জি ইউনিয়ন চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন,পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক রফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল লতিফ মন্ডল, ইউপি সদস্য তোরাব হোসেন, শাহ সুফি আলাউদ্দিন নুরী এতিমখানা মাদ্রাসার সভাপতি আবু হুরায়রা বিদ্যুৎ,মসজিদ কমিটির সাবেক সভাপতি ফজলুল হক,আব্দুল মতিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মসজিদ কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন বাবু সকল ধর্মপ্রাণ মানুষদের মসজিদ নির্মাণে মুক্ত হস্তে দান করার আহবান জানান। ঘোড়াপা গ্রামে পুরাতন জামে মসজিদটি ভেঙ্গে দ্বিতল ভবন নির্মাণ কাজ শুরু করা হচ্ছে। দান পাঠানোর ঠিকানা ব্যাংক হিসাব নম্বর-20507776800488748, ইসলামী এজেন্ট ব্যাংক বাগজানা শাখা পাঁচবিবি , জয়পুরহাট । ভিত্তি প্রস্তর শেষে দেশ-জাতির কল্যাণে এক বিশেষ মুনাজত পরিচালনা করেন, ঘোড়াপা শাহ-সুফি আলাউদ্দিন নুরী হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসার মাওলানা আনোয়ার হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর