• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

টঙ্গীর ঐতিহ্যবাহী নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলস্ লি.এর ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

grambarta / ৩৮৪ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : শিল্প নগরী টঙ্গীর ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলস্ লি. এর ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে প্রতিষ্ঠান প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিষ্ঠানের বার্ষিক আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয় সেই সাথে উপস্থিত শেয়ার সদস্যদের কন্ঠ ভোটের মাধ্যমে আগামী তিন বছরের জন্য পাঁচজনকে পরিচালক পদে মনোনীত করা হয়। নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলস লি. এর চেয়ারম্যান আবুল হাসেমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি ও উক্ত প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা সালাউদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল মোমেন, ৫৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাকের, সাবেক সভাপতি ইমান আলী সরকার, সাবেক কাউন্সিলর সেলিম হোসেন প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন সরকার বলেন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলস লি. এর মালিকানা রেজিষ্ট্রেশন শ্রমিকদের নামে হস্তান্তরের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে আছে। সরকারের সদিচ্ছা থাকলে অতি শীঘ্রই শ্রমিকরা মালিকানা বুঝে পাবেন। এরপর নিজের মত করে শ্রমিকরা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন। এসময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া কামনা করেন তিনি। সভায় মনোনীত পরিচালকরা হলেন, আবুল কাশেম মোহাম্মদ, আমিনুর রহমান, নুরুল আমিন, জামাল উদ্দিন ও কামাল উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর