• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

কুষ্টিয়ায় সংকল্প যুব সংগঠনের উদ্যোগে দুই শতাধিক শীতবস্ত্র বিতরণ

grambarta / ২১৩ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার কালিশংকরপুরে গতকাল বিকেলে সংকল্প যুব সংগঠনের উদ্যোগে ২৫০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আসগর আলী। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, বিএফইউজের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ। বক্তব্য রাখেন আরটিভির ষ্টাফ রিপোর্টার শেখ হাসান বেলাল, শহর আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক আশরাফুল আলম রুবেল, সাবেক জেলা আওয়ামীলীগ নেতা আকাম উদ্দিন, সাবেক শ্রমিক নেতা শাহাবুদ্দিন প্রমুখ। সভাপতিত্ব করেন ওয়ার্ড কাউন্সিলর এইচএম তানভীর নোবেল। সভা পরিচালনা করেন সংকল্প যুব সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আসগর আলী বলেন, বর্তমান মানবিক সরকারের সময় একজন মানুষকেও শীতে কষ্ট পেতে হয়নি। প্রত্যেক শীতার্ত মানুষ কম্বল পেয়েছে। সবার উপরে মানবিকতা। মানবতার জয় হলেই মানুষ হিসাবে জন্ম সার্থক হবে। তিনি সংকল্প যুব সংগঠনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, যুবকরা শীতার্তদের পাশে এগিয়ে এসেছে দেখে আমি মুগ্ধ হয়েছি। নতুন প্রজন্ম মানবিকতার দর্শনে বেড়ে উঠছে। যুব সমাজ আজ মাদক এবং সন্ত্রাসকে ঘৃণা করে। এরআগে পিঠা উৎসব প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন বিএফইউজের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ। সভাপতিত্ব করেন ওয়ার্ড কাউন্সিলর এইচএম তানভীর নোবেল। অনুষ্ঠান পরিচালনা করেন সংকল্প যুব সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম। অতিথিরা ষ্টলগুলো ঘুরে ঘুরে দেখেন। একসময়ের সন্ত্রাস কবলিত কালিশংকরপুর আজ শান্তির জনপদে পরিণত। এখানে মেলা বসেছে, উৎসব হচ্ছে। সকল শ্রেণী পেশার মানুষ উৎসবে যোগ দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর