• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৩৭ নং ওয়ার্ড সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন হাজী শাকিল জয়

দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় ফরজ আলী’র মর্মান্তিক মৃত্যু

grambarta / ২২৬ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার প্রতাবপুর গলাইদড়ি ব্রীজের উপর দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় ফরজ আলী (৪৫) নামে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩মে) ভোর ৫ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরজ আলীর মৃত্যু হয়। নিহত ফরজ আলী উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের প্রতাবপুর গ্রামের মুক্তার আলীর ছেলে। স্বজনরা ও প্রত্যক্ষদর্শীরা জানান বৃহস্পতিবার রাত ১০ টার দিকে উপজেলার দর্শনা মুজিবনগর সড়কের প্রতাবপুর (গলাইদড়ি সেতু) উপর এ দুর্ঘটনা ঘটে। জানাগেছে, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে দর্শনা হতে একটি মোটরসাইকেল দ্রুত গতিতে আসার সময় প্রতাবপুর গলাইদড়ি সেতুর পূর্ব পাশে পৌছালে প্রতাবপুরের ফরজ আলী রাস্তা পার হবার সময় দ্রুত গতিতে আসা মোটরসাইকেল স্বজোরে তার ধাক্কা লাগে। এসময় ফরজ আলী মারাত্মক আহত হয়। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে নেয়। ফরজের অবস্থা আশংকাজনক হবার কারণে চিকিৎসক ঐ রাতেই তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার করেন। শুক্রবার (২৩ মে) ভোর ৫ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারাযান। এঘটনায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তারেক জুনায়েদ জানান, সড়ক দুর্ঘটনায় আহত ফরজ আলীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী রেফার্ড করা হয়েছিল। এবিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর বলেন, এবিষয়ে এখনো পর্যন্ত কেউ মামলা করেনি। পরিবারের কেউ যদি বাদি হয়ে মামলা করে তাহলে তদন্ত পূর্বক প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর