• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

ইজ‌তেমায় আখেরি মোনাজা‌ত করা হলো না নরসিংদীর জনি ও সোহেলের : যাওয়ার প‌থে ২ জন নিহত, আহত-৬

grambarta / ৩১৪ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ইজ‌তেমা ময়দা‌নে আখেরি মোনাজাতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় অটোরিকশার আরোহী জনি (১৮) ও সোহেল (৪০) নামে দুইজনের মুত‌্যু হ‌য়ে‌ছে। এ সময় আহত হয়েছেন আরও ৮ জন। রোববার সকাল সা‌ড়ে ৬ ঘটিকার সময় শিলমুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুজনের মৃত্যু হয়। নিহত দুজন হলেন নরসিংদীর শিবপুর উপজেলার দক্ষিণ সাধারচর গ্রামের মনির হোসেনের ছেলে জনি এবং একই গ্রামে কাজল মিয়ার ছেলে সোহেল।

নিহত জনির বাবা মনির হোসেন জানান, জনি দক্ষিণ সাদারচর হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর সাড়ে ৪টার দিকে বাড়ি থেকে বের হন জনি। একই গ্রাম থেকে তারা ১০ জন মিলে ইজতেমার উদ্দেশে রওয়ানা হয়। এরপর সকালে ফোনে খবর পাই, ইজতেমা ময়দানের পাশে দুর্ঘটনায় আহত হয়েছেন তারা। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পরে হাসপাতালে এসে অ্যাম্বুলেন্সে ছেলের মরদেহ দেখতে পাই। তারা সবাই মিরেরবাজার এলাকায় মাইক্রোবাস থেকে নেমে অটোরিকশা যোগে ময়দানের দিকে যাচ্ছিলেন। পথে একটি ট্রাক এসে তাদের অটোরিকশাটিতে ধাক্কা দেয়। টঙ্গী পুর্ব থানার ও‌সি মুস্ত‌াফিজুর রহমান ব‌লেন, আহত সবাই‌কে টঙ্গী সরকা‌রি হাসপাতাল থেকে ঢাকা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। হাসপাতা‌লে যাওয়ার পর দুইজ‌নের মৃত‌্যু হয়। নিহ‌তের পা‌রিবা‌রের লোকজন খবর পাঠা‌নো হ‌য়েছে। এঘটনায় আইনগত ব‌্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর