• রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র দুর্বল হয়-এমপি রুহুল আমিন বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল

হবিগঞ্জে শহীদ জিয়া ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার বিতরনীতে আমিনুল হক

grambarta / ২৬০ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : শহীদ জিয়াউর রহমান আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল বানিয়াচংয়ে অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমিনুল হক। হবিগঞ্জের বানিয়াচংয়ে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। শুক্রবার ৪ জুলাই বিকেলে অনুষ্ঠিত এই খেলায় হাজারো দর্শকের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এবং বিসিক ও বিআরটিসির পরিচালক মীর শাহে আলম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, সহ-দপ্তর আহ্বায়ক সদস্য মো. ইব্রাহিম খলিল, এবং আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট যুক্তরাজ্যের সমন্বয়ক আহমেদ সরফু। এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন হবিগঞ্জের কৃতী সন্তান, সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্যপ্রবাসী আমিনুল ইসলাম। স্থানীয় পর্যায়ে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এবং সুস্থ সংস্কৃতি গড়ে তুলতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয় বলে আয়োজকরা জানান। দিনব্যাপী আয়োজনে দর্শকদের মাঝে উৎসবের আমেজ ছিল লক্ষণীয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর