• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

নিকুঞ্জ-২ এ র‍্যাবের ভোরের ঝটিকা অভিযান : বিদেশি পিস্তলসহ শীর্ষ চাঁদাবাজ গ্রেফতার

grambarta / ১২৭ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২ এলাকায় ভোরের অভিযানে চাঁদাবাজি মামলার আসামী ও অস্ত্রধারী সন্ত্রাসী আব্দুল্লাহ আল রাহিম (৩০)-কে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন এর র‍্যাব-১। র‍্যাব সূত্রে জানা যায়, আব্দুল্লাহ আল রাহিম ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে রাজধানীর খিলক্ষেত ও বাড্ডা এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি, ছিনতাই ও মাদক সংক্রান্ত কার্যক্রম চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে বাড্ডা থানায় চাঁদাবাজির মামলা রয়েছে।।প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ ও মাঠ পর্যায়ের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করা হয়। ২৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. সকাল ৬টা ৫০ মিনিটে নিকুঞ্জ-২ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দখল থেকে উদ্ধার করা হয় ১টি বিদেশি পিস্তল (৭.৬২ মিমি) ৮ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন, ১টি ডিভিআর, ১টি মোবাইল ফোন র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী অস্ত্রটি নিজের বলে স্বীকার করেছে। আগ্নেয়াস্ত্রের বৈধ লাইসেন্স সংক্রান্ত কোনো নথি উপস্থাপন করতে পারেনি। অস্ত্র প্রদর্শনের মাধ্যমে এলাকায় ভীতি সৃষ্টি করে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর