• রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

ইসলামপুরে উন্মুক্ত কবরস্থানের দাবিতে ৪৮ নং ওয়ার্ডে হাজারো মানুষের মানববন্ধন ও সুধী সমাবেশ

grambarta / ২০৩ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : টঙ্গী ইসলামপুর উন্মুক্ত কবরস্থান বাস্তবায়নের দাবিতে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৮ নং ওয়ার্ডে আজ বাদ জুমা দত্তপাড়া হাউজ বিল্ডিং এলাকায় বিশাল মানববন্ধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হাজারো ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় বাসিন্দা ও বিশিষ্ট আলেম-উলামাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, ৪৮ নং ওয়ার্ডে বিপুল জনসংখ্যা থাকা সত্ত্বেও এখনও কোনো উন্মুক্ত ও সরকারি কবরস্থান নেই। মাত্র কয়েকটি ছোট পারিবারিক কবরস্থান থাকলেও তা প্রয়োজন মেটাতে অপ্রতুল। অথচ এলাকাজুড়ে বহু সরকারি খাস জমি রয়েছে, যা ব্যক্তিগতভাবে দখল হয়ে আছে। সমাবেশে বক্তব্য রাখেন ইসলামপুর উন্মুক্ত কবরস্থান বাস্তবায়ন কমিটির প্রধান উপদেষ্টা ও গাজীপুর জেলার প্রথিতযশা আলেম মুফতি মাসউদুল করীম, মাওলানা নজির আহমেদ, শায়খুল হাদীস মাহবুবুল হক, মুফতি আলী হাসান তৈয়ব, সাবেক কাউন্সিলর সফিউদ্দিন সফি, সভাপতি মো: আরিফ মাহমুদ হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সমাজসেবক দিপু আলম সাহেব, কসিমউদ্দিনসহ অন্যান্য বিশিষ্টজনেরা। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিনিয়র সহ-সভাপতি ও ধূমকেতু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম।।সমাবেশ শেষে বিশেষ মোনাজাতে মহান আল্লাহর দরবারে এ মহতী উদ্যোগের সফলতা কামনা করা হয়। সমাবেশের মূল দাবি সরকারি খাস জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে অবিলম্বে ৪৮ নং ওয়ার্ডে একটি উন্মুক্ত কবরস্থান প্রতিষ্ঠা করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর