• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

টঙ্গীতে বিএনপি নেতা খোকনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ: কিডনাপ চেষ্টার খবর সম্পূর্ণ ভিত্তিহীন’ দাবি ভুক্তভোগীর

grambarta / ১৮৮ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গী ৫২ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা মনোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে স্থানীয় এক ব্যক্তি শরাফত আলী মামুন কর্তৃক অনলাইন ভিডিও সাক্ষাৎকারের মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি নেতা মনোয়ার হোসেন খোকন বলেন,দাড়াইল গ্রামের শরাফত আলী মামুন নামে এক ব্যক্তি অনলাইনে সাক্ষাৎকার দিয়ে দাবি করেছেন, আমি নাকি তার ছেলেকে তিনবার কিডনাপ করার চেষ্টা করেছি। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি আরও বলেন, আমি যদি সত্যিই এমন কোনো অপরাধে জড়িত থাকতাম, তাহলে এলাকায় নিশ্চয়ই চাঞ্চল্য সৃষ্টি হতো, মানুষ জানত, পুলিশও নিশ্চুপ থাকত না। অথচ এমন কোনো ঘটনা কেউ জানে না, এমনকি কোথাও কোনো অভিযোগও করা হয়নি। খোকন অভিযোগ করে বলেন, মামুন রাজনৈতিক প্রতিহিংসা এবং ব্যক্তিগত হিংসা থেকে সমাজে তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা এলাকাবাসীর কাছে খোঁজ নিয়ে দেখুন-আমি যদি সত্যিই মামুনের ছেলেকে কিডনাপের চেষ্টা করে থাকি, তাহলে সে প্রমাণ দিক। না হলে আমি প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি। এ বিষয়ে জানতে চাইলে মামুনের আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানান, খোকনের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তাদের মধ্যে মামুনের ভাগ্নে, বোন জামাই, চাচাতো ভাই, ভাড়াটিয়া এবং দাড়াইল মরহুম মনু মাতাব্বর কেন্দ্রীয় জামে মসজিদের খতিবসহ অনেকে বলেন, মনোয়ার হোসেন খোকন একজন সমাজসেবক এবং দীর্ঘদিন ধরে জামে মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা আরও জানান, খোকন ও মামুন পরস্পর আত্মীয়, এবং তাদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। সেই ব্যক্তিগত বিরোধের জের ধরেই খোকনের বিরুদ্ধে এমন অপপ্রচার চালানো হচ্ছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, খোকন ভাই বেশ কিছুদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন, তিনি প্রায় দৃষ্টিহীন। এমন একজন মানুষ কারও ছেলেকে কিডনাপের চেষ্টা করেছেন এটা ভাবাটাই হাস্যকর। এলাকাবাসীর দাবি, রাজনৈতিক ও ব্যক্তিগত শত্রুতার কারণে একজন সামাজিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিকে হেয় করার উদ্দেশ্যে এ ধরনের মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে। তারা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।মনোয়ার হোসেন খোকন জানান, তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর