• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

টঙ্গীতে জামায়াতে ইসলামী যুব বিভাগের আন্তক্লাব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

grambarta / ১৮৪ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
Oplus_16908288

যুব সমাজকে সৎ নেতৃত্বে ঐক্যবদ্ধ করতে হবে: ড. হাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গী যুব বিভাগের উদ্যোগে আন্তক্লাব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৮টায় টঙ্গীস্থ শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর-৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী’র সহ-সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মোল্লা, টঙ্গী পূর্ব থানা জামায়াতের সাধারণ সম্পাদক আবু রায়হান, যুব বিভাগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ৫৭ নং ওয়ার্ডের আমির ওবায়দুল হক সরদার, ৫৫ নং ওয়ার্ডের আমির মুক্তার হোসেন, ৫৫ নং ওয়ার্ড সভাপতি রাহিফুল ইসলামসহ স্থানীয় জামায়াত ও যুব সংগঠনের নেতৃবৃন্দ। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে আলোর দিশারী স্পোর্টিং ক্লাব (৪৪ নং ওয়ার্ড) বনাম তুরাগ স্পোর্টিং ক্লাব (৪৫ নং ওয়ার্ড)।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. হাফিজুর রহমান বলেন, যুব সমাজই দেশের মেরুদণ্ড। তাদেরকে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে গড়ে তুলতে হবে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, পারস্পরিক সৌহার্দ্য ও নেতৃত্বের চর্চা শেখায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই লক্ষ্যেই যুবকদের এগিয়ে নিতে কাজ করছে। তিনি আরও বলেন, গাজীপুর তথা টঙ্গীকে একটি নিরাপদ, শিক্ষাবান্ধব ও উন্নত নগরীতে রূপান্তর করতে আমি কাজ করে যাচ্ছি। উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি মানুষের নৈতিক ও সামাজিক বিকাশ ঘটানোই আমাদের মূল লক্ষ্য। আল্লাহর বিধান অনুযায়ী ন্যায়ভিত্তিক সমাজ গঠনই আমাদের প্রত্যয়। আগামী বাংলাদেশ বিনির্মাণে ইসলামী মূল্যবোধে পরিচালিত সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। অনুষ্ঠান শেষে অতিথিরা খেলোয়াড়দের শুভেচ্ছা জানান ও ন্যায্য খেলার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর