• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম
নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৩৭ নং ওয়ার্ড সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন হাজী শাকিল জয় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা তাঁতিদলের সাবেক সভাপতি কাদের আলী টঙ্গীসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ আলী রেজা পাহলভী@ রয়েল হায়দার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে গাজীপুর-৬ বাসীকে শুভেচ্ছা জানালেন যুবদল নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়

grambarta / ১৮৩ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস (৭ নভেম্বর) উপলক্ষে উদীয়মান তরুণ রাজনীতিক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় গাজীপুরসহ সমগ্র দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি ছিল বাংলাদেশের জাতীয় ইতিহাসে মোড় পরিবর্তনকারী এক অবিস্মরণীয় অধ্যায়। এ দিনই আধিপত্যবাদবিরোধী জাতীয়তাবাদী রাজনীতির সূচনা হয় এবং দেশের স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুজ্জীবিত হয়। মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় আরও বলেন, স্বাধীনতাত্তোর পর কিছু গোষ্ঠী ব্যক্তিস্বার্থে দেশের গণতন্ত্রকে হরণ করেছিল। জনগণের বাক ও মত প্রকাশের স্বাধীনতা ছিল রুদ্ধ। তবে ৭ নভেম্বরের সিপাহী-জনতার ঐক্যবদ্ধ আন্দোলন সেই অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে জেগে উঠেছিল, যা রাজপথে দেশপ্রেম ও সাহসিকতার এক চিরন্তন দৃষ্টান্ত স্থাপন করে। তিনি আরও বলেন, রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র অর্গলমুক্ত হয়। জনগণ ফিরে পায় বাকস্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার। কিন্তু ১৯৮১ সালে শহীদ জিয়াকে হত্যার মধ্য দিয়ে আধিপত্যবাদী শক্তি পুনরায় দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে হুমকির মুখে ফেলে। এই তরুণ যুবদল নেতা বলেন, আজও ৭ নভেম্বরের চেতনা আমাদের অনুপ্রেরণার উৎস। এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশের সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র নির্মাণে কাজ করতে হবে। বিজয় আশা প্রকাশ করেন, ৭ নভেম্বরের বিপ্লবী চেতনা আমাদের গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের পথপ্রদর্শক হয়ে থাকবে। আসুন, আমরা সবাই মিলে জাতির সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হই। শেষে তিনি গাজীপুরবাসীসহ সমগ্র দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ও মূল্যবোধে সকলকে উদ্দীপ্ত থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর