• রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

টঙ্গীতে ধানের শীষের প্রার্থী রনির সঙ্গে ট্রান্সপোর্ট মালিক সমিতি-ট্রাক মালিক ও শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

grambarta / ১২২ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি মনোনীত গাজীপুর-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির সঙ্গে গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতি-ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি এবং গাজীপুর জেলা ট্রাক-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে টঙ্গীর চেরাগআলী ট্রাক টার্মিনাল প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি এবং গাজীপুর জেলা ট্রাক-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী আঃ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের ধানের শীষের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, গাজীপুর মহানগর বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। এছাড়াও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সভাপতি মাহাবুবুর রহমান শুকুর, সদস্য সচিব আসাদুজ্জামান নূর (ভিপি আসাদ), গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামসুল হক রানা, গাজীপুর ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক আজাদ আলী , গাজীপুর জেলা ট্রান্সপোর্ট সমিতির সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক নিল মিয়া সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর