• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টঙ্গীর ৫০ নং ওয়ার্ডে বিএনপির উঠান বৈঠক টঙ্গীতে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও সংক্ষিপ্ত সমাবেশ : মহিলা নেতৃবৃন্দকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান মৌ সরকার-এর গুলশানে র‌্যাব-১ এর বড় মাদকবিরোধী অভিযান : ৬৭১ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ১ টঙ্গীতে ভেঙে পড়ল পুরাতন তালগাছ : পথচারীর মৃত্যু, গুরুতর আহত ২ আনসার সদস্য আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে চিহ্নিত ডাকাত মিলন গ্রেফতার গাজীপুর-২ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণা জোরদার : টঙ্গী পূর্ব ও গাছা মেট্রো থানা এলাকায় কর্মজীবী দলের লিফলেট বিতরণ গাজীপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী রনির পথসভায় জনস্রোত, ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রার্থী ধানের শীষের পক্ষে প্রচারণা জোরদার : টঙ্গীর ৫০ নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত নিত্যপণ্যের কৃত্রিম সংকট, হাসপাতালের ভুয়া বিল ও সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে দুদকের তিনটি এনফোর্সমেন্ট অভিযান গৃহকর্মী নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টঙ্গীর ৫০ নং ওয়ার্ডে বিএনপির উঠান বৈঠক

grambarta / ১৪ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫০ নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে টঙ্গী পূর্ব থানাধীন ৫০ নং ওয়ার্ডের চাঁনকিরটেক এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। কবি মহসিন আইডিয়াল ও হাজী আলমাচ আলী স্কুল কেন্দ্র কমিটির উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সহসভাপতি প্রফেসর হারুন অর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা কৃষক দলের সদস্য সচিব আবুল কালাম। উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন ৫০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক কাজী হুমায়ন কবির, ৫০ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি হানিফ মাহমুদ অপু, সাবেক সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, ৫০ নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি প্রার্থী মোরশেদ আক্তার রত্না। এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপিকে আরও সংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান তারা। একই সঙ্গে সাধারণ জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বাড়িয়ে দলের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। উঠান বৈঠকে স্থানীয় সমস্যা, ভোটারদের প্রত্যাশা এবং নির্বাচনী কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। নেতৃবৃন্দ বলেন, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ করতে এ ধরনের উঠান বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর