• রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

ভৈরবে র‍্যাব-১ এর বিশেষ অভিযান: ১৫ লাখ টাকার গাঁজা-ইয়াবা- বিয়ারসহ ২ মাদক কারবারি গ্রেফতার

grambarta / ১১৭ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের ভৈরবে মাদক বিরোধী বিশেষ অভিযানে প্রায় ১৫ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা ও বিয়ারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১)। মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে র‍্যাব-১, সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন কালিকাপ্রসাদ ইউনিয়নের কুমিরমারা এলাকায় অভিযান পরিচালনা করে। পরদিন (০৪ মার্চ) রাত ২টা ০৫ মিনিটে ধৃত জুয়েল মিয়ার একতলা পাকা বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন জুয়েল মিয়া (৩০), পিতা: মৃত ফজলু মিয়া, সাং-কুমিরমারা, পোস্ট-কালিকাপ্রসাদ, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ। মোঃ হাসেদ আলী (৩৭), পিতা: মোঃ রেনু মিয়া, সাং-কুমিরমারা,পোস্ট-কালিকাপ্রসাদ, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ। অভিযানকালে তাদের দখল থেকে ৪১ কেজি গাঁজা, ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ বোতল (৬.৬০০ লিটার) বিয়ার, ১টি মোটরসাইকেল, ১টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৪৫,১০০ টাকা উদ্ধার করা হয়। র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় যে, তারা অজ্ঞাতনামা আরও দুইজনের সহযোগিতায় দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে গাঁজা, ইয়াবা ও বিয়ার সংগ্রহ করে কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণি ১৯(গ)/২৪(ক)/১০(ক)/৩৮/৪১ অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের উদ্ধারকৃত আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর