• রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

নববর্ষে ঐক্য, উন্নয়ন ও সম্প্রীতির আহ্বান জানালেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক এসএম শাকিল পারভেজ 

grambarta / ২৩ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দের শুভ আগমন উপলক্ষে টঙ্গী পূর্ব থানার সর্বস্তরের জনগণ, যুবসমাজ, শ্রমজীবী মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও প্রাণঢালা ভালোবাসা জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক এসএম শাকিল পারভেজ । এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবময় ইতিহাসের এক অনন্য প্রতীক। পহেলা বৈশাখ আমাদের জীবনে নতুন আশা, নতুন স্বপ্ন ও সম্ভাবনার আলো নিয়ে আসে। পুরোনো বছরের সকল দুঃখ-কষ্ট, গ্লানি ও হতাশা দূর করে নতুন বছরের সূর্যোদয়ে আলোকিত হোক মানুষের জীবন, সমাজ ও প্রিয় বাংলাদেশ। তিনি আরও বলেন, নতুন বছর হোক শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও কল্যাণের বার্তাবাহক। একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব সমাজ গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন, শিক্ষা-সংস্কৃতি বিকাশ ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে তিনি সর্বদা পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং এ লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। নববর্ষের প্রেরণায় সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি সুস্থ, সুন্দর ও উন্নত সমাজ গড়ে তুলবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। হিংসা-বিদ্বেষ ভুলে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠুক একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ এই কামনাও করেন তিনি। শেষে তিনি মহান আল্লাহর দরবারে সকলের সুস্বাস্থ্য, শান্তি ও সার্বিক কল্যাণ কামনা করে সবাইকে শুভ নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানান।

শুভেচ্ছান্তে :
এসএম শাকিল পারভেজ
প্রতিষ্ঠাতা সহ-সাংগঠনিক সম্পাদক
গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল।
যুগ্ন আহবায়ক
টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর