• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার

grambarta / ২৪০ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক  : গাজীপুর মহানগরীর ৪৬ নম্বর ওয়ার্ড যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল খালেক অভিযোগ করেছেন, ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর থেকেই একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে সুপরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে।

তার ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততার কারণে এলাকায় তিনি একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন। কিন্তু প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পরপরই ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য প্রচার শুরু হয়। মোঃ আব্দুল খালেক দাবি করেন, তিনি কখনোই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে পূর্ববর্তী সরকারের আমলে তাকে একটি ‘মিথ্যা’ মাদক মামলায় জড়ানো হয়। তিনি অভিযোগ করেন, সাবেক এক সংসদ সদস্যের আত্মীয় মতিউর রহমান মতি ওই মামলার বাদী ছিলেন। বর্তমানে সেই মামলার পুরনো ছবি ব্যবহার করে নতুন করে তাকে বিতর্কিত করার চেষ্টা চলছে।অভিযোগের আরও গুরুতর দিক তুলে ধরে তিনি বলেন, অপপ্রচারের অংশ হিসেবে তার স্ত্রীর ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং তাকে ‘মাদক কারবারি’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে যা সম্পূর্ণ ভিত্তিহীন ও নিন্দনীয়। মোঃ আব্দুল খালেক বলেন, আমাকে রাজনৈতিকভাবে হেয় করতে একটি স্বার্থান্বেষী চক্র পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছে। এখন তারা আমার পরিবারকেও টার্গেট করেছে, যা অত্যন্ত লজ্জাজনক ও অগ্রহণযোগ্য।।এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে তিনি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য যাচাই ছাড়া বিশ্বাস না করতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর