• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

দর্শনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

grambarta / ২৬৫ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা রামনগরে চলন্ত মোটরসাইলের নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন ঘরের সঙ্গে ধাক্কা লেগে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল কাশেম (৮৫) নামে এক বৃদ্ধর মর্মান্তিক মৃত্যু হয়েছে বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম উপজেলার আরামডাঙ্গা গ্রামের মরহুম আহমদ আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, এসময় আবুল কাশেম তার বাড়ি আরামডাঙ্গা গ্রাম থেকে নিজে মোটরসাইকেল চালিয়ে দর্শনার দিকে আসছিলেন। হঠাৎ তিনি চলন্ত মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রামনগর এলাকার সড়কের পাশে অবস্থিত স্বর্গীয় শ্রীকান্ত দাসের ছেলে লিটন কুমার দাসের নির্মাণাধীন ঘরের সঙ্গে ধাক্কা মারে। এসময় তিনি মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দর্শনা মুক্তি ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে নিহত আবুল কাশেমের আত্মীয়-স্বজনরা তার লাশ আরামডাঙ্গা গ্রামে নিয়ে যান। পুলিশ দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে দর্শনা থানা হেফাজতে নেয়। নিহত আবুল কাশেম ১৯৯২ সালের ১ এপ্রিল থেকে ১৯৯৮ সালের ২৬ জানুয়ারি এবং ২০১১ সালের ১ আগস্ট থেকে ২০১৬ সালের ১ আগস্ট পর্যন্ত দামুড়হুদা উপজেলার ঐতিহ্যবাহী কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এবং বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর