• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

চুয়াডাঙ্গা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

grambarta / ২৭৩ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ ঘটিকার সময় পুলিশ পার্কে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান ১২০ টাকায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দেন। পুলিশ সুপার ফয়জুর রহমান বলেন, চুয়াডাঙ্গায় ২৪ জন পুরুষ কনস্টেবল ও ৪ জন নারী কনস্টেবল পদে নিয়োগ হবে। এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও মেধা এবং যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন হবে। সরকার নির্ধারিত ১২০ টাকা আবেদন পত্রের সঙ্গে পে-অর্ডারের মাধ্যমে জমা দিয়ে আবেদন করতে হবে। এরপর আগামী ২০ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা পুলিশ লাইনে সব আবেদনকারীর কাগজপত্র যাচাই-বাছাই ও ২২ ফেব্রুয়ারি শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ শেষে উত্তীর্ণদের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সময় তিনি জেলাবাসীদের সচেতন করতে জোর দিয়ে বলেন, যার চাকরি হবে তার মাত্র ১২০ টাকার বিনিময়ে চাকরি হবে। এ বিষয়ে কোন তদবির বা সুপারিশ কোনভাবেই গ্রহণযোগ্য নয়। মিট দ্য প্রেস অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নাজিম উদ্দিন আল আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন, ডিআই-১ আবু জিহাদ ফকরুল আলম খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর