• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

টঙ্গীর বনমালায় শাহদাতবরনকারী ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

grambarta / ২৫৮ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪

মাসুদুর রহমান (টঙ্গী) : ২৪ ফেব্রুয়ারি রোজ শনিবার বিভিন্ন সময় শাহাদাত বরণকারী এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুরব্বীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগরের প্রাণকেন্দ্র টঙ্গীরবনমালা রোডের দত্তপাড়া এলাকায় অবস্থিত স্বনামধন্য ধুমকেতু স্কুল সংলগ্ন বাগান বাড়িতে উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবক ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান ও হাফেজ মাওলানা মোঃ বিল্লাল হোসেনের পরিচালনায় বিশিষ্ট বর্ষিয়ান মুরব্বী কছিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিল সফলভাবে সম্পন্ন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তরার মসজিদ আল মাগফিরাত এর খতিব মুফতি ওয়াহিদুল আলম,ডাঃমুফতি মোর্শেদ ছালেহী,ডাঃ একে এম মহিবুল্লাহ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুফতি ইউসুফ নোমানী, মুফতি সানোয়ার হোসেন সিদ্দিকী। দোয়া ও মিলাদ মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরাম ঈমান আমল ও আকিদা উপর বিস্তারিত আলোচনা করেন।এসময় এলাকার বিভিন্ন সময়ে মৃত্যুবরনকারী গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিশিষ্ট মুরব্বী দের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন উপস্থিত ওলামায়ে কেরাম। দোয়া ও মিলাদ মাহফিলে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হেকিম মোঃ আব্দুল আজিজ ও শেখ মোঃ আশরাফুল ইসলাম মোল্লা। মাহফিলে বনমালা দত্তপাড়ার বাগান বাড়ি এলাকার অসংখ্য ধর্ম প্রান মুসল্লি অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর