• রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

জিএমপিতে স্মার্ট পুলিশিং সার্ভিস উদ্বোধন থানায় টোকেন নিলেই সেবা নিশ্চিত

grambarta / ৪৩৮ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪

জাহাঙ্গীর আলম : জিএমপি কমিশনার মাহবুব আলম বলেছেন, এখন থেকে সেবাগ্রহীতারা থানায় এসে টোকেন সংগ্রহ করবেন। এরপর সেবা প্রার্থীরা সমস্যার কথা মুখে বলবেন আর পুলিশ লিখবে। টোকেন নেয়ার পর যাবতীয় প্রক্রিয়া অ্যাপসের মাধ্যমে দেখবেন পুলিশের উর্ধ্বতন কর্মকতারা। ফলে যে কোন নাগরিক থানায় এসে টোকেন নেয়ার পর সেবা নিশ্চিত পাবেন। বুধবার (২৭ মার্চ) বিকেলে জিএমপির টঙ্গী পূর্ব থানায় স্মার্ট পুলিশিং সার্ভিসের উদ্বোধনকালে জিএমপি কমিশনার এসব কথা বলেন। কমিশনার বলেন, যে কোন মানুষ সেবা নিতে আসলে থানা থেকে টোকেন দেয়া হবে। এরপর সেবাপ্রার্থীকে পুলিশের দেয়া সকল সেবা অ্যাপস এর মাধ্যমে মনিটরিং করা হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট পুলিশিং সার্ভিস নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এই উদ্যোগ। এই প্রক্রিয়ার মাধ্যমে সকল নাগরিক অতি সহজে আইনী সহযোগী পাবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন কমিশনার।

এসময় উপস্থিত ছিলেন জিএমপির মোহাম্মদ আহমার উজ্জামান পিপিএম- সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম এন্ড অপারেশন), আবু তোরাব মোঃ শামসুর রহমান, উপ-পুলিশ কমিশনার, অপরাধ উত্তর, আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, উপ-পুলিশ কমিশনার, সিটিএসবি এন্ড প্রটেকশন বিভাগ, মোঃ আরিফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার, লজিস্টিকস এন্ড ট্রান্সপোর্ট বিভাগ, মোঃ হাফিজুল ইসলাম, এডিসি,(অপরাধ দক্ষিণ বিভাগ), মেহেদী হাসান দিপু, সহকারী পুলিশ কমিশনার টঙ্গী জোন, মোঃ মাকসুদুর রহমান এসি গাছা জোন, চৌধুরী মোহাম্মদ তানভীর স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার, এবং সংশ্লিষ্ট সকল থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর