• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

টঙ্গীতে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের পক্ষ থেকে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

grambarta / ২৬০ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
oppo_0

জাহাঙ্গীর আলম : সর্বনাশা নেশার চোরাস্রোতে তলিয়ে যেতে বসেছে আমাদের তরুণ সমাজ। মাদকাসক্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চিন্তিত হয়ে পড়েছেন অভিভাবকরা, কিন্তু সমাধানের রাস্তা খুঁজে পাচ্ছেন না। মাদক পাচার এবং মাদকাসক্তির হার কমানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন সরকার। তবে এ পাপের আগ্রাসন ঠেকানোর জন্য আজ জরুরি হয়ে পড়েছে সবার সম্মিলিত উদ্যোগ, মাদকের বিরূপ প্রভাব সম্পর্কে সবার মধ্যে সচেতনতা তৈরি। মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে দূরে রাখতে টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ মাদক বিরোধী সমাবেশের আয়োজন করেন। রবিবার ১৫ জুলাই অত্র প্রতিষ্ঠানের শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির অডিটোরিয়াম মিলনায়তনে মাদক মুক্ত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে  আমাদের অঙ্গীকার এ স্লোগানকে সামনে রেখে   কলেজ অর্ধানরত শিক্ষার্থীদের নিয়ে  মাদক কে না বলুন শীর্ষক  বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক বাবু রতন কুমার ঘোষের পরিচালনায় মাদক বিরোধী মত বিনিময় সভায় বক্তব্য রাখেন সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্বাস আলী, ভোকেশনাল ইনচার্জ মোঃ হাবিবুর রহমান, শিক্ষক প্রতিনিধি মোঃ আলতাফ হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ আশরাফ আলী, মোঃ আক্তার হোসেন, মোঃ জাকির হোসেন, মোঃ রফিকুল ইসলাম, এস এম শরিফ সরকার, মোঃ আমিনুল ইসলাম, আবুল কালাম আজাদ, মোঃ ছবির হোসেন, সেলিনা সুলতানা, সুলতানা বেগম,জাকিয়া সুলতানা, শায়লা আফরোজ, মিলিনা আক্তার, শহিদুল ইসলাম, মোঃ আব্দুল মতিন প্রমুখ। এসময় কলেজের অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান মাদক বিরোধী বাস্তবমুখী বিভিন্ন ঘটনা তুলে ধরে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর