• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

‘কলকাতা টু করাচি, সবার মুখে বাংলাদেশ’

grambarta / ২৮৬ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রেশ কাটতে না কাটতেই, কলকাতাতেও শুরু হয় গণ-আন্দোলন। কোটা নিয়ে বাংলাদেশের ছাত্র আন্দোলনের ‘দফা এক, দাবি এক, হাসিনার পদত্যাগ’র আদলে ওপার বাংলায় নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় ‘দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ’ দাবি তোলা হয়েছে। এর আগে, পাকিস্তানের সংবিধান পুনরুদ্ধার ও উজ্জীবিত কারার লক্ষ্যে বিক্ষোভ করছে দেশটির শিক্ষার্থীরা। এক কথায় বলা যায়, বাংলাদেশের ছাত্র আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে ভারত ও পাকিস্তানেও। আর সেখানকার বিপ্লবীদের কণ্ঠে ঘুরে ফিরে উঠে আসছে বাংলাদেশের নাম ও স্লোগান। খবর মিলছে, পকিস্তানের করাচিতে বিপ্লবীদের কণ্ঠে স্লোগান উঠেছে ঢাকার সুরে, তুমি কে? আমি কে? বাংলাদেশ! বাংলাদেশ! একইভাবে কলকাতার আরজি কর কাণ্ডে ফুঁসে ওঠা নাগরিকরাও যেন ঢাকার ছাত্র আন্দোলনকে অনুসরণ করছে। আর এই বিষয়টি নজরে এনে তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক বাংলাদেশ নামটার একটি বিশেষণ বা ট্যাগ লাইন ঘোষণা করেছেন। সেটি হলো ‘বীরের দেশ’ কিংবা ‘দ্য ল্যান্ড অব ব্রেইভ’। চমকের কথায়, ‘কলকাতা টু করাচি, সবার মুখে বাংলাদেশের স্লোগান। বাংলাদেশীদের বীরত্বে যুগে যুগে বিস্মিত হয়েছে পুরো বিশ্ব। আর কিছু থাকুক আর না থাকুক, আমাদের পা থেকে মাথা পর্যন্ত দেশপ্রেম আছে। আরও আছে বাঘের মতো একটা কলিজা।অভিনেত্রী আরও বলেন, ‘১৯৫২, ১৯৭১, ১৯৯০ ও ২০২৪- ইতিহাস বারবার ফিরে ফিরে আসে। বীরেরাও আসে নতুন রূপে নতুন পরিচয়ে, কিন্তু কলিজা সেই একই! বীরের কলিজা। আর তাই আমি আমার দেশকে একটা বিশেষণ দিতে চাই। সেটি হলো “বীরের দেশ”। ইংরেজিতে “দ্য ল্যান্ড অব ব্রেইভ”। বলা দরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাঠে ও সোশ্যাল হ্যান্ডেলে বেশ সরব ছিলেন চমক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর