• রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

দুই নায়িকা সারা শরীরে কাদা মাখলেন কেন?

grambarta / ২৬৩ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : খুব জোরেশোরে চলছে ‘বড় মিঞা ছোট মিঞা’ সিনেমার শুটিং। কাজের ফাঁকেই সমুদ্রের ধারে হঠাৎ সারা শরীরে কাদা মাখামাখি করলেন সিনেমার দুই অভিনেত্রী আলয়া এফ এবং মানুষী চিল্লার। আলয়া ইনস্টাগ্রামে নিজেদের সেই ছবি শেয়ার করেছেন। চোখে কালো সানগ্লাস। পরনে কালো মনোকিনি। কাঁধের ওপর এলিয়ে আছে ভেজা চুল। হাঁটু পানিতে দাঁড়িয়ে দুজনে পেছন ফিরে ‘লুক’ দিচ্ছেন ক্যামেরার দিকে। ছবি দেখে বোঝাই যাচ্ছে, দুই বন্ধু একটা দিন নিজেদের মতো করে কাটাচ্ছেন। কোনো ছবিতে পানির ওপর ভেসে আছেন আলয়া। কোনোটিতে আবার জলকেলিতে ব্যস্ত দুই অভিনেত্রী। তবে দুই নায়িকার সর্বাঙ্গে কাদা মাখা ছবিটি নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়েছে। কাদা মাখা নিয়ে অবশ্য রহস্য রাখেননি আলয়া। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘ন্যাচারাল স্পা ডে’। অর্থাৎ প্রাকৃতিক স্পা-এ মজেছেন দুজনে। ‘মাড স্পা’ বলিপাড়ার অনেকেরই পছন্দের বিষয়। এর আগে শেহনাজ হুসেনকে এমন কাদামাটি মেখে স্পা উপভোগ করতে দেখা গিয়েছিল। সর্বাঙ্গে কালো মাটির প্রলেপ লাগিয়ে তেমনই কিছু করছেন মানুষী এবং আলয়া। এ বছরই মুক্তি পাবে অক্ষয়কুমার এবং টাইগার শ্রফ অভিনীত আলি আব্বাস জাফরের পরিচালনায় ‘বড় মিঞা ছোট মিঞা’ ছবিটি। এই ছবির নায়িকা নির্বাচন নিয়ে কম টালবাহানা চলেনি। অক্ষয়ের জন্মদিনে দুই নায়কের ছবি প্রকাশ্যে এলেও নায়িকা বাছতে হিমশিম খেতে হচ্ছিল নির্মাতাদের। দুজন নায়িকার মধ্যে একটি চরিত্র মানুষী করবেন সেটা ঠিক হয়েই গিয়েছিল। কিন্তু অন্য চরিত্রটি কে করবেন, সেটা কিছুতেই স্থির হচ্ছিল না। মাঝে এক বার জাহ্নবীর নাম উঠে এলেও পরে তা আবার বদলেও যায়। কিন্তু শেষ পর্যন্ত বাছা হয় আলয়াকেই। সেটেই যে দু’জনের বন্ধুত্ব হয়েছে, তা বেশ বোঝা যাচ্ছে। একটানা শুটিংয়ের মাঝে এক দিন ছুটি পেয়েই নিজেদের মতো সময় কাটাচ্ছেন আলয়া-মানুষী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর