• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

নতুন সংসদের প্রথম দিনে কালো পতাকা মিছিল করবে বিএনপি

grambarta / ২৪৬ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :  দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর দিনে ঢাকাসহ দেশের সব মহানগর, জেলা, উপজেলা, থানা ও পৌরসভায় কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করবে বিএনপি। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সংসদ বাতিল ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করবে দলটি। এর আগে গত শনিবার (২৭ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ঘোষিত কর্মসূচিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ বাতিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে আগামী ৩০ জানুয়ারি (মঙ্গলবার) ঢাকাসহ সারাদেশে কালো পতাকা মিছিল করবে বিএনপি। ওইদিন কর্মসূচি ঘোষণা করে গয়েশ্বর চন্দ্র বলেন, আগামী ৩০ জানুয়ারি দেশের মহানগর, জেলা, থানায় কালো পতাকা মিছিল করবে বিএনপি। এই সরকার ডামি সরকার নয়, এই সরকার সমকামী সরকার। তিনি বলেন, দেশের জনগণের বদলে অন্য রাষ্ট্রের সমর্থন নিয়ে সরকার গঠন করলে তাকে বৈধ সরকার বলা যায় না। এই সরকার জনগণের সরকার নয়। এই সরকার চীন, ভারত, রাশিয়া সমর্থিত সরকার। গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে ভোট বর্জন করে বিএনপি। দলটি শুরু থেকেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছিল। দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না, এমনটিই মনে করে বিএনপি। এদিকে, বিএনপির কালো পতাকা মিছিল কর্মসূচির দিনে আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে। এদিন বিকেল ৩টায় বসবে সংসদের প্রথম অধিবেশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর