• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী’তে নতুন অধ্যক্ষের যোগদান 

grambarta / ২৬৪ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

টঙ্গী প্রতিনিধি : দেশ সেরা বিদ্যাপীঠ তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী’তে গত ১ ডিসেম্বর অধ্যক্ষ হিসেবে যোগদান করেন ড. মুহাম্মদ হিফজুর রহমান। অধ্যক্ষ নিয়োগের জন্য তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী’র কতৃপক্ষ পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার পর নির্দিষ্ট সময়ের ভিতরে ৯ জন আবেদন পত্র জমা দেন। পরবর্তীতে গত ১৬ নভেম্বর  লিখিত পরীক্ষায় ৭ জন অংশগ্রহণ করলে ৫ জন পরীক্ষায় উত্তীর্ণ হোন। নিয়ম অনুযায়ী ভাইভা হলে সেখানে প্রথমস্থান অর্জন করে নিয়োগপত্র পান ড. মুহাম্মদ হিফজুর রহমান। ড. মুহাম্মদ হিফযুর রহমান কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন জয়পুর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। সাত ভাইবোনের মধ্যে চতুর্থ। পিতা মাওলানা আবিদুর রহমান ধামতী ইসলামিয়া কামিল মাদরাসায় দীর্ঘ চল্লিশ বছর ধরে মুহাদ্দিস হিসেবে কর্মরত ছিলেন। মায়ের নাম মাজেদা বেগম। ছাত্রজীবন ড. মুহাম্মদ হিফজুর রহমান পিতার নিবীড় সাহচর্যে তার পড়ালেখার হাতে-খড়ি হয় এবং ১৯৮৬ সালে ধামতী ইসলামিয়া কামিল মাদরাসা হতে মেধাবৃত্তিসহ প্রথম বিভাগে দাখিল, ১৯৮৮ সালে প্রথম বিভাগে পঞ্চম স্থানসহ আলিম, ১৯৯০ সনে প্রথম শ্রেণীসহকারে অষ্টম স্থানসহ ফাজিল, ১৯৯২ সালে প্রথম শ্রেণীসহ হাদীস বিভাগে কামিল শ্রেণীতে চতুর্থ স্থান অর্জন করেন। এই ছাড়াও ড. হিফজুর রহমান শিক্ষাকতা পেশায় থাকা অবস্হায় ১৯৯৬ সালে কামিল ফিকহ পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান এবং ১৯৯৯ সালে কামিল আদব পরীক্ষায় প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করেন।ইতোমধ্যে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় হতে আরবী ভাষা ও সাহিত্যে (এমএ) প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন। প্রখ্যাত শিক্ষাবিদ ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান (প্রাক্তন অধ্যাপক ও বিভাগীয় প্রধান, আরবী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রাক্তন উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া)-এর তত্ত্বাবধানে “আবুল আতাহিয়্যাহ ও আবুল আ‘লা আল মা’আরবীর কবিতায় মরমিবাদ” শিরোনামে গবেষণা কর্মের উপর ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে ২০১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। শিক্ষকতা জীবনে প্রথমে ড. হিফজুর রহমান ১৯৯৩ সালের এপ্রিল মাসে কুমিল্লা জেলার সৈয়দপুর কামিল মাদরাসায় প্রধান মুহাদ্দিস পদে নিয়োগ লাভ করে ২০০৩ সাল পর্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করেন। ২০০৩ সালের ৩ মার্চ তিনি টাঙ্গাইল দারুল উলুম কামিল মাদরাসায় উপাধ্যক্ষ পদে যোগদান করেন এবং কুরতুবী ক্যাডেট মাদরসায় প্রধান মুফতীর পদ অলংকৃত করেন। ২০০৫ সালে দাউদকান্দির দশপাড়া হযরত কবির উদ্দিন কামিল মাদরাসায় উপাধ্যক্ষ পদে যোগদান করেন। পরবর্তীতে ২০০৭ থেকে ২০২৪ সালের ৩০ নভেম্বর পর্যন্ত হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদরাসায় অধ্যক্ষ হিসেবে নিয়োজিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর