• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

বিশ্ব ইজতেমার ময়দান নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে-পুলিশ প্রধান

grambarta / ৪১৭ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

টঙ্গী,গাজীপুর প্রতিনিধি : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, ‌‘বিশ্ব ইজতেমায় আগত ধর্মপ্রাণ মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে । ইজতেমার ময়দান নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। ইজতেমার নিরাপত্তায় সোয়াপ টিম থাকবে ,বোম ডিস্পসিবল,চুরি ,ছিনতাই সহ সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রায় ১৫ হাজার সদস্য মোতায়েন করছি ।প্রতিটি খিত্তায় খিত্তায় তাই আমাদের লোক আছে, কোন এলাকা লোক আসবে , কোথায় গাড়ি পার্কিং করবে ,কোথায় থাকবে সবকিছুই কনসিডাল করে আমরা এবার নিরাপত্তা ব্যবস্থা করছি।এ বারের বিশ্ব ইজতেমার ময়দানে নিরাপত্তা সংক্রান্ত যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।’ নির্ভয়ে ইজতেমায় অংশগ্রহণের জন্য মুসল্লিদের প্রতি আহ্বান জানান আইজিপি। আজ বুধবার (৩১ জানুয়ারি) টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা জানি না কোন দিন কি হবে। তবে এবার দুপক্ষর সাথে কথা হয়েছে তারা কোন ধরনের বিশৃঙ্খলা করবে না। তার পরও আমরা নিরাপত্তা সংক্রান্ত সবধরনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমাদের জীবন দিয়ে কাজ করে যাবো । ইজতেমা মাঠের নিরাপত্তায় ওয়াচ টাওয়ার, কন্ট্রোল রুম রয়েছে। পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে। সাদা পোশাকেও দায়িত্ব পালন করবে পুলিশ। এছাড়া র‌্যাবের হেলিকপ্টার নিরাপত্তা টহলে নিয়োজিত থাকবে। ভিআইপি ও বিদেশি মেহমানদের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে জানিয়ে আইজিপি বলেন, ‘বিদেশি মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ও সুন্দরভাবে ময়দানে আসতে পারেন সেজন্য টুরিস্ট পুলিশ, ট্রাফিক পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। ইজতেমায় আগত বিদেশিদের সুবিধার্থে ইমিগ্রেশন বিভাগ ও ট্রাফিক বিভাগ বিশেষ ব্যবস্থা নিয়েছে। প্রয়োজনে মুসল্লিদের কন্ট্রোল রুম অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করার জন্য বলা হয়েছে।’ পুলিশ প্রধান বলেন, ‘তাবলিগের উভয়পক্ষের মুরুব্বিদের সঙ্গে সভা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্থানীয় সংসদ সদস্য ও গাজীপুর জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার সহ ইজতেমার আয়োজক কমিটির উভয়পক্ষের সঙ্গে কথা বলেছেন তারা। কথা বলে যারা গেছেন দুই পক্ষই আন্তরিকদের সাথে এবারের দুই পর্বের ইজতেমা সম্পন্ন করবেন এবং কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে দুই পক্ষ থেকে আশ্বস্ত করা হয়। এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো . মাহবুব আলম সহ পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর