• রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

অ্যাসিড নিক্ষেপ এবং হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

grambarta / ৩৯৭ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সাথী আক্তার (২০) নামে এক পোশাক কর্মীর ওপর অ্যাসিড নিক্ষেপ এবং হত্যা মামলায় সাবেক স্বামী মোঃ নাঈম মল্লিককে (৩১) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১ফেব্রুয়ারী) দুপুরে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত নাঈম মল্লিক মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকার মৃত নিজাম মল্লিকের ছেলে। নিহত সাথী আক্তার সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নে কাটাখালী ফেরাজীপাড়ার আব্দুস সাত্তারের মেয়ে। তিনি ঢাকার ধামরাইয়ের একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন। মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৯ জানুয়ারি দিবাগত রাতে সাথী আক্তার তার নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এসময় তার সাবেক স্বামী নাঈম তার শরীরে অ্যাসিড নিক্ষেপ করেন। অ্যাসিডে সাথী আক্তারের হাত-মুখ ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এরপর ঘটনার ১২দিন চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা ন্যাশনাল ইন্সটিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাথী আক্তারের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মামা লাল মিয়া বাদী হয়ে সাটুরিয়ায় থানায় অ্যাসিড অপরাধ দমন আইনে মামলা করেন। এ মামলায় আদালতের বিচারক উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আসামির উপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। রাষ্ট্রপক্ষে (বাদি) মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মথুর নাথ সরকার ও আসামিপক্ষে ছিলেন আইনজীবী মুহাম্মদ ইকবাল হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর