• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযান : ২০ পিচ প্যাথেডিন সহ আটক-১

grambarta / ২৪১ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ পিস অবৈধ মাদকদ্রব্য প্যাথেডিন সহ এক মাদক কারবারিকে আটক করেছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১ টার সময় চুয়াডাঙ্গা সদর থানাধীন দৌলতদিয়ার নতুন ব্রিজ সংলগ্ন সর্দ্দারপাড়া রোডস্থ ভাই ভাই ডেকোরেটর লাইটিং ও ইভেন্ট ম্যানেজমেন্ট এর সামনে পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা’র সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মোঃ তোরগুল হাসান সোহাগ, এএসআই (নিঃ) আবু আল ইমরান, এএসআই(নিঃ) মোঃ মামুনুর রহমান সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর থানাধীন দৌলতদিয়ার নতুন ব্রিজ সংলগ্ন সর্দ্দারপাড়া রোডস্থ ভাই ভাই ডেকোরেটর লাইটিং ও ইভেন্ট ম্যানেজমেন্ট এর সামনে পাঁকা রাস্তার উপর। এসময় আটক করা হয় আলামডাঙ্গা উপজেলার আসমান খালি গ্রামের ইউনুস মিয়ার ছেলে রিপন মিয়া (৪৫) কে। আসামীর হেফাজত হতে উদ্ধার করা হয় ২০(বিশ) পিস অবৈধ মাদকদ্রব্য প্যাথেডিন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়ছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর