• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

গাজীপুরে ওসির প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

grambarta / ১৯৪ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমদের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে পুলিশ কমিশনার কার্যালয়ে যায়। পরে ছাত্রদের একটি প্রতিনিধি দল অতিরিক্ত পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাত করেন অভিযোগপত্র দিয়েছেন। বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নির্যাতনের শিকার ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী ও ছাত্রনেতা জাকারিয়া হাসানের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা। মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে এবং ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সাবেক ছাত্রলীগের নেতা ফরিদুল ইসলামসহ দোসরদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করে। মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে গড়িমসি করার অভিযোগ এনে শিক্ষার্থীরা বাসন থানার ওসিকে প্রত্যাহার দাবি জানিয়ে বিক্ষোভ করে। বিক্ষোভে বক্তব্য রাখেন বাসন থানা বিএনপির দপ্তর সম্পাদক খোরশেদ আলম, গাজীপুর জজ কোর্টের আইনজীবী সোহেল রানা, শ্রমিকদলের কর্মী নুরুল ইসলাম, স্থানীয় বাসিন্দা কাজী মামুন, জাহিদ হাসান, ছাত্রদল নেতা মুরাদ মির্জাসহ কলেজের শিক্ষার্থীরা। পরে বিক্ষোভকারীরা গাজীপুর পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এবিষয়ে বাসন থানার ওসি কায়সার আহমেদ বলেন, মারামারি সংক্রান্ত একটি মামলার আসামিরা ধরা না পড়ায় কিছু শিক্ষার্থী আমার উপর ক্ষুব্ধ থাকায় বিক্ষোভ করেছেন। আমার বিরুদ্ধে বিক্ষোভকারীরা যেসব অভিযোগ করেছেন, তা মিথ্যা ও বানোয়াট। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জাহিদ হাসান বলেন, বিক্ষোভকারীরা ওসির বিরুদ্ধে যে সকল অভিযোগ করেছেন, তা তদন্ত করে দেখা হবে। দোষী সাবস্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর