• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

টঙ্গীতে চায়ের দোকান থেকে ডেকে নিয়ে যুবকের কুপিয়ে হত্যা

grambarta / ২২০ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টঙ্গীর রেল কলোনি এলাকায় সিজন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে । রবিবার (২০ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে টঙ্গীর রেল কলোনি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সিজন গাজীপুর সিটি করপোরেশনের ৪৭নং ওয়ার্ডের টঙ্গীর মরকুন পশ্চিম পাড়া রেল কলোনি এলাকার স্বপন মিয়ার ছেলে। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার কান্দিপাড়া গ্রামে। পুলিশ জানায়, রাত পৌনে ৮টার দিকে রেল কলোনি বস্তির জনৈক ফারুকের চায়ের দোকানের সামনে কয়েক ব্যক্তি সিজনকে ধারাল চাপাতি দিয়ে বুকের বাম পাশে আঘাত করে। এরপর জনতার প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা চলে যায়। পরে রক্তাক্ত অবস্থায় সিজনকে স্থানীয় লোকজন ও তার স্ত্রী আফসানা টঙ্গী শহীদ আহ্সান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। নিহত সিজনের ভাই শিপন জানান, হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সালমানকে গতকাল সোর্স মনিরের সহযোগিতায় আটক করে পুলিশ। পরে তাকে ছেড়ে দেয়। আজ বিকেলে সে ফোন করে আমার ভাইকে ডেকে আনে আর সন্ধ্যার পর সালমান ও তার সহযোগীরা আমার ভাইকে কুপিয়ে হত্যা করে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, সিজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর