• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

টঙ্গীতে ‘যমুনা অ্যাপারেলস’র শ্রমিকদের কর্মবিরতি

grambarta / ১৮৮ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবিতে একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে টঙ্গীর মিলগেট এলাকার ‘যমুনা অ্যাপারেলস লিমিটেড’ নামের কারখানায় এ ঘটনা ঘটে। শ্রমিকেরা দিনভর কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন। কারখানা সূত্রে জানা যায়, উচ্ছৃঙ্খলতার অভিযোগে গত মঙ্গলবার কারখানাটির ১১৬ শ্রমিককে চাকরি থেকে অব্যাহতি দেয় কর্তৃপক্ষ। শ্রম আইন অনুযায়ী তাঁদের সব পাওনা পরিশোধ করা হয়। শ্রমিক অসন্তোষ এড়াতে গত বুধ ও বৃহস্পতিবার কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়। শনিবার সকালে কারখানার অন্য শ্রমিকেরা কাজে যোগ দেন। পরে চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে কারখানার ভেতর কর্মবিরতি শুরু করেন তাঁরা। বিকেল সাড়ে ৫টার দিকে শ্রমিকেরা কারখানা ছেড়ে চলে যান। কারখানামালিক রাকিব সাজ্জাদ মোবাইল ফোনে বলেন, শ্রমিকদের দাবি অযৌক্তিক। শ্রম আইনের ধারা অনুযায়ী শ্রমিকদের চাকরিচ্যুত ও পাওনা পরিশোধ করা হয়েছে। গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন বলেন, ছাঁটাই করা শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবিতে শ্রমিকেরা দিনভর কর্মবিরতি পালন করেছেন। পরে সেনাসদস্যরা এসে শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন। কিন্তু কোনো সমাধান ছাড়াই বিকেলে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানা ছেড়ে চলে যান।

সূত্র: আজকের পত্রিকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর