• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

টঙ্গীতে নেদায়ে ইসলামের উদ্যোগে ঈদে মীলাদুন্নাবী মাহফিল ও আনন্দ মিছিল

grambarta / ১৭০ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে অরাজনৈতিক সেবা সংস্থা নেদায়ে ইসলাম জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুম্মার নামাজ শেষে টঙ্গী পশ্চিম থানাধীন চেরাগআলী এলাকার নেদায়ে ইসলাম বেপারী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণ থেকে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি টঙ্গীর বিভিন্ন প্রধান সড়ক ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।আনন্দ মিছিলের নেতৃত্ব দেন নেদায়ে ইসলামের চেয়ারম্যান ও ফরাযীকান্দি উয়েসীয়া শরীফের সাজ্জাদানাশীন পীর সাহেব আল্লামা শায়খ সায়্যিদ মোশতাক আহমাদ আল আহমাদী উয়েসী রিফায়ী (মা.জি.আ)। তিনি আখেরি মোনাজাত পরিচালনা করেন। মাহফিলে চেয়ারম্যান বক্তব্যে বলেন, রবিউল আউয়াল মাসে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা (সা.) দুনিয়ায় আগমন করেছেন। তাই বিশ্বজুড়ে মুসলমানরা ঈদে মীলাদুন্নবী পালন করে আল্লাহর শুকরিয়া আদায় করে থাকে। তিনি ছিলেন ‘রহমাতুল্লিল আলামীন’। তাঁর আদর্শ অনুসরণ করলেই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেদায়ে ইসলামের পক্ষে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. সালিম আহমাদ খান, আল্লামা শায়খ মোকাদ্দেস আহমাদ, লেখক ও গবেষক কবি মাসুক আহমেদ, স্কলাস্টিকা স্কুলের শিক্ষক মীর মুদ্দাসসির আহমাদ, মাওলানা আল আমিন হোসাইন, টঙ্গী নেদায়ে ইসলামের সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন, খাদেম মনির বেপারী ও সাংবাদিক কালিমুল্লাহ ইকবাল প্রমুখ। আখেরি মোনাজাতে দেশ-জাতির শান্তি, মুসলিম উম্মাহর ঐক্য এবং মানবতার কল্যাণ কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর