• রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

অবৈধ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বহিষ্কারের দাবিতে ইসলামী ব্যাংক টঙ্গীতে মানববন্ধন

grambarta / ২৬০ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক: এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের অবিলম্বে বহিষ্কারের দাবিতে গাজীপুরের টঙ্গীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ইসলামী ব্যাংক টঙ্গী শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।।বৈষম্য বিরোধী চাকরিপ্রার্থী টঙ্গী, গাজীপুর-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে ব্যাংক লুটেরা ও কথিত মাফিয়া এস আলম কর্তৃক ইসলামী ব্যাংকে বিপুল সংখ্যক অদক্ষ ও অবৈধ নিয়োগ দেওয়া হয়েছে। এসব নিয়োগের ফলে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন এবং ব্যাংকের সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের সাধারণ মানুষের আমানতে গড়ে ওঠা একটি আর্থিক প্রতিষ্ঠান, অথচ অদক্ষ ও অনৈতিক নিয়োগের কারণে ব্যাংকের কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতি বাড়ছে। তারা এসব অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের অনতিবিলম্বে বরখাস্ত করে সুষ্ঠু তদন্তের দাবি জানান। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা আরও বলেন, ইসলামী ব্যাংককে দুর্নীতি ও প্রভাবমুক্ত করতে হলে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালু করা এবং ব্যাংকের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা জরুরি। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর