• রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

সরকারি সহযোগিতা না পেয়ে ধুঁকছে নিউ মন্নু ফাইন কটন মিলস: ৪৪ কোটি টাকার ঋণবোজায় স্তব্ধ শ্রমিক মালিকানাধীন প্রতিষ্ঠান

grambarta / ২১৮ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
oplus_0

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে অবস্থিত নিউ মন্নু ফাইন কটন মিলস লিমিটেড এক সময় দেশের অন্যতম সম্ভাবনাময় বস্ত্র শিল্প প্রতিষ্ঠান ছিল। কিন্তু বর্তমানে সরকারি সহযোগিতার অভাব ও ঋণের বোঝায় জর্জরিত হয়ে মিলটি দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় পড়ে আছে। তথ্য অনুসারে, মিলটি যখন বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি) পরিচালনা করতো, তখন থেকেই ক্রমাগত লোকসানে পড়ে। পরে ২০০১ সালে শ্রমিকদের মালিকানা অংশীদার করে সরকারের সঙ্গে একটি যৌথ চুক্তি হয়। সেই সময় শ্রমিকদের প্রতিশ্রুতি দেওয়া হলেও সরকারি সহযোগিতা বাস্তবে কখনোই মিলেনি। মিলের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম জানান, চুক্তির সময় ১৫ কোটি টাকার ঋণ শ্রমিকদের কাঁধে চাপিয়ে দেওয়া হয়, যা শ্রমিকরা না বুঝে স্বাক্ষর করেন। এরপর তিন বছর মিলটি বন্ধ ছিল। পুরনো যন্ত্রপাতি দিয়ে পুনরায় উৎপাদন শুরু করার চেষ্টা করলেও কোনো আশার আলো দেখা যায়নি। তিনি আরও জানান, বর্তমানে মিলটির মোট ঋণ দাঁড়িয়েছে প্রায় ৪৪ কোটি টাকা। বারবার ঋণের সুদ মওকুফের আবেদন জানানো হলেও সরকারিভাবে কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে মিলটি কার্যত অচল অবস্থায় আছে। তবে ব্যবস্থাপনা পরিচালক বলেন, সরকার যদি ঋণের সুদ মওকুফ করে কিস্তি সুবিধা দেয়, তাহলে জয়েন্ট পার্টনারের মাধ্যমে পুনরায় মিলটি চালু করা সম্ভব। মিলটি চালু হলে এলাকার হাজারো মানুষের কর্মসংস্থান হবে, বেকারত্ব কমবে এবং সরকারও রাজস্ব পাবে। বর্তমানে মিলটির ৮৭০ জন শেয়ারহোল্ডার আছেন। মিলের অচলাবস্থায়ও সীমিতভাবে গোডাউন ভাড়া দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া হচ্ছে। বর্তমানে মিলটিতে একজন চেয়ারম্যান, একজন ব্যবস্থাপনা পরিচালক, ১৩ জন পরিচালকসহ মোট ৫৮ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। স্থানীয়রা জানান, মিলটি একসময় আশপাশের এলাকার অর্থনীতিতে প্রাণ সঞ্চার করেছিল। হাজার হাজার শ্রমিকের সংসার চলত এই মিল ঘিরে। কিন্তু বন্ধ হয়ে যাওয়ার পর বেকারত্ব বেড়েছে, অনেকেই জীবিকার তাগিদে এলাকা ছেড়েছেন। অর্থনীতিবিদদের মতে, সরকার যদি এই ধরনের শ্রমিক-মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানগুলোকে পুনরুজ্জীবিত করতে উদ্যোগ নেয়, তাহলে স্থানীয় শিল্প পুনরায় চাঙ্গা হবে, বেকারত্ব ও অপরাধ প্রবণতাও কমবে। সরকার ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি সচেতন মহলের দাবি নিউ মন্নু ফাইন কটন মিলের ঋণের সুদ মওকুফ ও পুনঃবিনিয়োগের সুযোগ সৃষ্টি করলে এটি আবারও টঙ্গী অঞ্চলের অর্থনীতিতে নতুন জীবন ফিরিয়ে আনতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর